1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

খুলনা জলিল টাওয়ারে ছয় দিনব্যাপী ডিজিটাল কম্পিউটার মেলার …

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

খানজাহান আলী থানা প্রতিনিধি : খুলনা সিটি কর্পোরেশনে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন" বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি মানুষের জীবনযাত্রা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। তিনি ১৪ নভেম্বর শনিবার সকাল ১১টায় খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র জলিল টাওয়ারে ছয় দিনব্যাপী ‘খুলনা ডিজিটাল কম্পিউটার মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি বলেন খুলনায় এ ধরনের প্রযুক্তিমেলা আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম আধুনিক প্রযুক্তি সম্পর্কে সরাসরি ধারণা লাভের পাশাপাশি নতুন উদ্ভাবন ও সম্ভাবনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তির বিকাশ, প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরি এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুলনার ব্যবসায়ী সমাজ ও প্রযুক্তি উদ্যোক্তাদের সম্মিলিত উদ্যোগে এ ধরনের আয়োজন নগরীর অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে। "

প্রশাসক বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন এবং মেলায় স্থাপিত স্টলগুলি পরিদর্শন করেন এবং স্টলসমূহে স্থান পাওয়া নতুন নতুন প্রযুক্তিসমূহের সাথে পরিচিত হন।

সমিতির সভাপতি মো: জিয়াউর রহমান জিয়া'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো: জহিরুল ইসলাম, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, গ্লোবাল ব্রান্ড পিএলসি'র ডিএমডি মোহাম্মদ জসীম উদ্দীন খোন্দকার, কম্পিউটার সলিউশন ইন্স-এর প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ আবুল হাসান ও খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন জলিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ কামরুল ইসলাম, সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো: আজিজ হোসেন সুমন এবং শুভেচ্ছা বক্তৃতা করেন মেলা আয়োজক কমিটির আহবায়ক এইচ এম মোস্তাফিজুর রহমান রিহিন।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের মেলায় কম্পিউটার, ল্যাপটপ, প্রযুক্তিপণ্য, গেমিং ডিভাইস, নেটওয়ার্কিং সরঞ্জামসহ আধুনিক তথ্যপ্রযুক্তির বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শিত হবে। মেলার আহ্বায়ক ও খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ এইচ. এম. মোস্তাফিজুর রহমান (রিহিন) নগরবাসীসহ সর্বস্তরের মানুষকে মেলায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি ও মেলার আয়োজক কমিটির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া বলেন, খুলনায় তথ্যপ্রযুক্তির প্রসার, আধুনিক প্রযুক্তির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং প্রযুক্তিনির্ভর ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যেই আমাদের এ আয়োজন। বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি ছাড়া কোনো ক্ষেত্রেই উন্নয়ন কল্পনা করা যায় না। তাই খুলনার মানুষের কাছে আধুনিক প্রযুক্তিপণ্য সহজে পরিচিত করার পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে আগ্রহ সৃষ্টি করতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, এ মেলায় দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রযুক্তিপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। দর্শনার্থীরা একই স্থানে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ও প্রযুক্তিসেবা সম্পর্কে জানতে পারবেন। বিশেষ করে শিক্ষার্থী, তরুণ প্রজন্ম, ফ্রিল্যান্সার ও প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য মেলাটি হবে নতুন অভিজ্ঞতা অর্জন ও সম্ভাবনার দ্বার উন্মোচনের একটি ক্ষেত্র। মেলাকে সফল করতে তিনি খুলনাবাসী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন। খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত ১৪ নভেম্বর থেকে শুরু হাওয়া এ মেলা চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন মেলায় প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীদের জন্য থাকবে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল পণ্যের নানা আয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ