1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

স্ত্রীর প্রতারণা মামলায় বান্দরবানে এনসিপি নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

স্ত্রীর করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এনসিপির বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির সহসাংগঠনিক সম্পাদক। গ্রেপ্তারের পর তাঁকে দলীয় দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের ২ নম্বর ব্রিজ এলাকা থেকে সাতকানিয়া থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে প্রতারণা মামলা করেন তাঁর স্ত্রী।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে মিজানুর রহমান সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। দায়িত্ব পাওয়ার কিছুদিনের মধ্যেই স্ত্রীর করা মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি সামনে আসে।

গ্রেপ্তারের পর এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনারের স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। চিঠিতে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক নীতি ও আদর্শবিরোধী সুস্পষ্ট অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

একই চিঠিতে কেন তাঁকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

মামলার বাদী মিজানুর রহমানের স্ত্রী শাহীনা আক্তারের অভিযোগ, বিয়ের পর দীর্ঘদিন ধরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন এবং নিয়মিত ভরণপোষণ দিচ্ছেন না। নানাভাবে যোগাযোগের চেষ্টা করে সাড়া না পেয়ে শেষ পর্যন্ত তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

শাহীনা আক্তার বলেন, বিয়ের পর দীর্ঘদিন ধরে মিজান তাঁর কোনো খোঁজখবর রাখছেন না। যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছেন, ভরণপোষণও দিচ্ছেন না। তাঁর অভিযোগ, স্বামী অন্যত্র একাধিক বিয়ে করেছেন এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে প্রতারণা মামলা করেন স্ত্রী।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর সংগঠনটির আরেক নেতা বান্দরবান জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়। এ ঘটনায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ