1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদল কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার, কুশলী বাজার ও বর্ণি বাজারে এ ঘটনা ঘটে। বিএনপির এক নেতার অভিযোগ উপজেলা যুবদলের কার্যালয়েও ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, “টুঙ্গিপাড়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি আমি জেনেছি।”

রাত সাড়ে ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপজেলা যুবদল কার্যালয়, কুশলী ইউনিয়ন কার্যালয়, বর্ণি ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ বিএনপি নেতাকর্মীদের বেশ কিছু দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।”

তার অভিযোগ, বিকাল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই তাণ্ডব চালায়।

টুঙ্গীপাড়া থানার ওসি আইয়ুব আলী সন্ধ্যার পরে বেশ কয়েকটি মিছিল বের হওয়ার তথ্য দিয়ে বলেন, “তবে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের কোনো অভিযোগ আমরা পাইনি।"

টুঙ্গীপাড়া থানার ডিউটি অফিসার এসআই কামরুল আহমেদ বলেন, সন্ধ্যার পরে কিছু মিছিল বের হয়েছিল।

“ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগের খবর শুনেছি।“

নিলফা বাজারের একজন প্রত্যক্ষদর্শী বলেন, রাতে একদল ব্যক্তিকে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করতে দেখা যায়। তারা একপর্যায়ে বাজারের বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীদের দেখা গেছে।

স্থানীয়রা বলছেন, বর্ণি ইউনিয়ন বিএনপি ও কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে রাত পৌনে ১২টায় টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে ফোন করা হলে দায়িত্বরত কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা নিলফা বাজারে ‘গণ্ডগোলের’ একটি বিষয় লোকমুখে শুনেছেন। তবে পুলিশি নিরাপত্তা না পাওয়ায় তাদের পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয়নি। এছাড়া ঘটনাস্থল থেকে কেউ এ বিষয়ে তাদের অবগত করেনি।

ভোক্তা-অধিকার আইনের খসড়া: নিরাপত্তার প্রশ্নে চারটি বড় ফাঁক

ডায়াবেটিসের অদৃশ্য বিপদ: জানি না, জানলেও মানি না

ট্রাম্প-নেতানিয়াহু অক্ষে ধাক্কা: মার্কিন রাজনীতি কি ইসরায়েলকে বদলাবে?

গ্রাম থেকে ভেসে আসে কৃষকের দীর্ঘশ্বাস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ