1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মহাপরিকল্পনা জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার সখীপুরে মাদক সেবনের ভিডিও করায় চার সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা মিমি চক্রবর্তীর বিয়ের কার্ড: বর-কনের সঙ্গে জায়গা পেল কারা ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ মধ্যরাতে বৈছাআ নেতার বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’ কেরালা উৎসবে মূল লড়াইয়ে উজ্জ্বলের ‘বনলতা সেন’ বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান কার্বন বাজারে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সিঙ্গাপুর সমঝোতা স্মারক সই ব্যক্তিজীবনে গসিপ বা পরচর্চার প্রভাব কী, যা বলছে গবেষণা

সখীপুরে মাদক সেবনের ভিডিও করায় চার সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও করতে গিয়ে স্থানীয় বিএনপি নেতার রোষানলের শিকার হয়েছেন চার সাংবাদিক। আজ শনিবার দুপুরে ওই সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী বাজার এলাকার একটি বাড়িতে মাদক সেবনের দৃশ্য ধারণ করে ফেরার পথে সাংবাদিকদের ঘেরাও করা হয়।

এ দিন রাত সাড়ে ১২টা পর্যন্ত তাঁদের আটক রাখা হয়। পরে গভীর রাতে পুলিশ ওই চার সাংবাদিককে উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে আসে। এ ঘটনায় আজ শনিবার সকালে দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেওবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে চার সাংবাদিকের নামে চাঁদাবাজির মামলা করেন।

আজ দুপুরে সাংবাদিকদের হাতকড়া পরিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।

গ্রেপ্তার সাংবাদিকেরা হলেন এনটিভি অনলাইনের সখীপুর-কালিহাতী উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান, স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির এবং সুজনের সহকারী সানিম মিয়া। এদিকে মামলার বাদী বিএনপি নেতা হওয়ায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তার হওয়া সাংবাদিক ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে ওই চার সাংবাদিক উপজেলার দেওবাড়ী বাজারে স্থানীয় নজরুল ইসলামের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগের নিউজের তথ্য সংগ্রহ করতে যান। এ সময় স্থানীয় এক মাতব্বর সাংবাদিকদের পাশের বাসায় মাদক সেবন করার তথ্য জানান। পরে সাংবাদিকেরা গাঁজা সেবনের ভিডিও ধারণ করেন। এ সময় এক মাদকসেবীর স্ত্রী স্থানীয় যুবদল নেতা জাহিদ হাসানকে ফোন দেন।

পরবর্তী সময়ে জাহিদ সাংবাদিকদের বাজারে নিয়ে যায়। এ সময় জাহিদ দুই শতাধিক স্থানীয় লোকজন নিয়ে সাংবাদিকদের আটক করেন। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে আসে।

মামলার বাদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফজলু বলেন, ‘শুনেছি সাংবাদিকেরা মাদকসেবীদের কাছ থেকে ৭০ হাজার টাকা চাঁদা নিয়ে তাঁদের ছেড়ে দিয়েছে। পরে এলাকাবাসী তাঁদের আটক করে। এলাকাবাসীর পক্ষ থেকে আমি মামলাটি করেছি।’ মামলায় মাদকসেবীদের আসামি করা হয়নি কেন—এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

আদালতে নেওয়ার মুহূর্তে এনটিভি অনলাইনের প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন সাংবাদিকদের জানান, ‘মাদকসেবীরা আমাদের ম্যানেজ করার চেষ্টা করে। আমরা ম্যানেজে রাজি না হওয়ায় আমাদের এক সহকারীর পকেটে জোর করে ৮ হাজার টাকা ঢুকিয়ে দিয়ে চাঁদাবাজির অভিযোগ তোলেন। এতে ওই এলাকার স্থানীয় এক বিএনপি নেতাও জড়িত।’

এ প্রসঙ্গে সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, মামলায় চাঁদা দাবি এবং চাঁদা আদায়ের অভিযোগ আনা হয়েছে। তবে যার কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে, তিনি কেন মামলার বাদী হলেন না—এমন প্রশ্নের তিনি সদুত্তর দিতে পারেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ