1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মহাপরিকল্পনা জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার সখীপুরে মাদক সেবনের ভিডিও করায় চার সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা মিমি চক্রবর্তীর বিয়ের কার্ড: বর-কনের সঙ্গে জায়গা পেল কারা ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ মধ্যরাতে বৈছাআ নেতার বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’ কেরালা উৎসবে মূল লড়াইয়ে উজ্জ্বলের ‘বনলতা সেন’ বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান কার্বন বাজারে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সিঙ্গাপুর সমঝোতা স্মারক সই ব্যক্তিজীবনে গসিপ বা পরচর্চার প্রভাব কী, যা বলছে গবেষণা

কেরালা উৎসবে মূল লড়াইয়ে উজ্জ্বলের ‘বনলতা সেন’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

ভারতের মর্যাদাপূর্ণ কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বনলতা সেন’। এ বিভাগে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ১০টি দেশের নির্বাচিত ১৪টি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সিনেমাটি। চলচ্চিত্রটি উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হওয়ার খবর নিশ্চিত করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল নিজেই। আগামী ১১ থেকে ১৮ ডিসেম্বর ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হবে ৩১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের প্রধান পুরস্কার ‘সুবর্ণ চকোরম’ ও ‘রজত চকোরম’-সহ বিভিন্ন সম্মাননার জন্য লড়বে এই ১৪টি সিনেমা। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য রয়েছে ‘সুবর্ণ চকোরম’ পুরস্কার ও ২০ লাখ ভারতীয় রুপি (প্রায় ২৪ হাজার মার্কিন ডলার)। এই অর্থ শ্রেষ্ঠ চলচ্চিত্রের প্রযোজক ও পরিচালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এ ছাড়া শ্রেষ্ঠ পরিচালকের জন্য ‘রজত চকোরম’ ও ৪ লাখ ভারতীয় রুপি (প্রায় ৪ হাজার ৮০০ মার্কিন ডলার), শ্রেষ্ঠ নবাগত পরিচালকের জন্য ‘রজত চকোরম’ ও ৩ লাখ ভারতীয় রুপি (প্রায় ৩ হাজার ৬০০ মার্কিন ডলার) দেওয়া হবে। উৎসব প্রতিনিধিদের ভোটে নির্বাচিত দর্শকপ্রিয় সেরা চলচ্চিত্রের পরিচালকের জন্যও রয়েছে ‘রজত চকোরম’ ও ২ লাখ ভারতীয় রুপি (প্রায় ২ হাজার ৪০০ মার্কিন ডলার)। এবারের প্রতিযোগিতায় ‘বনলতা সেন’-কে লড়তে হবে বিশ্ব চলচ্চিত্রের বেশ কয়েকজন পরিচিত নির্মাতার সিনেমার সঙ্গে। প্রতিযোগিতার তালিকায় রয়েছে ভারতীয় কিংবদন্তি নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের নতুন সিনেমা ‘পদযাত্রা’, যেখানে অভিনয় করেছেন মামুত্তি। আরও রয়েছে ২০২৬ সালের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জোড়া পুরস্কারজয়ী ব্রাজিলিয়ান নির্মাতা অ্যালান ডেবার্টনের ‘গুগুস ওয়ার্ল্ড’, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ফিলিপাইনের নির্মাতা লরেন্স ফাজার্দোর রাজনৈতিক ড্রামা ‘সাইলেন্সড নাইটস’, মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’ এবং বুসান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া ইরানি সিনেমা ‘স্ল্যাম্বার’। কবি জীবনানন্দ দাশের কাব্যজগৎ ও জীবনবোধ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা সেন’। সিনেমাটি প্রযোজনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। সহ-প্রযোজনায় রয়েছেন চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমন। চলচ্চিত্রে ‘বনলতা সেন’ চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা এবং জীবনানন্দ দাশের চরিত্রে রয়েছেন খায়রুল বাসার। এ ছাড়া অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশি। আন্তর্জাতিক প্রতিযোগিতায় নির্বাচিত হওয়া প্রসঙ্গে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানান, প্রচলিত জীবনীনির্ভর চলচ্চিত্র কিংবা গতানুগতিক প্রেমের গল্পের বাইরে গিয়ে ‘বনলতা সেন’ নির্মাণ করেছেন তিনি। তার ভাষায়, এটি একটি একান্ত ব্যক্তিগত, কাব্যিক ও নিরীক্ষাধর্মী দৃশ্যকল্প। নির্মাতা আরও বলেন, বার্লিন ও টরন্টোর মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত সিনেমা এবং আদুর গোপালকৃষ্ণনের মতো কিংবদন্তি নির্মাতার চলচ্চিত্রের সঙ্গে কেরালা উৎসবের মূল প্রতিযোগিতার ১৪টি আসনের একটিতে জায়গা করে নেওয়া ‘বনলতা সেন’-এর শৈল্পিক উচ্চাকাঙ্ক্ষার স্বীকৃতি। শৈল্পিক ও সমাজলগ্ন চলচ্চিত্রের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত এমন একটি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সিনেমার অংশগ্রহণ দেশের সমকালীন চলচ্চিত্রের জন্য গৌরবের মাইলফলক বলেও মনে করেন তিনি। ৩১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতার ১৪টি চলচ্চিত্র: ১. ‘বনলতা সেন’ — মাসুদ হাসান উজ্জ্বল (বাংলাদেশ) ২. ‘পদযাত্রা’ — আদুর গোপালকৃষ্ণন (ভারত) ৩. ‘গুগুস ওয়ার্ল্ড’ — অ্যালান ডেবার্টন (ব্রাজিল) ৪. ‘সাইলেন্সড নাইটস’ — লরেন্স ফাজার্দো (ফিলিপাইন) ৫. ‘আই অ্যাম মারিও’ — শ্যারন ক্লেইনবার্গ (মেক্সিকো) ৬. ‘দ্য সাইলেন্ট ভার্জিন’ — জাভি সালা (মেক্সিকো) ৭. ‘এম্বার্স’ — আওকিয়ান সান (চীন) ৮. ‘স্ল্যাম্বার’ — মানি মোগাদ্দাম (ইরান) ৯. ‘পিপলস চাইল্ড’ — মাহমুদ কারিমি (ইরান) ১০. ‘উরোবোরোস’ — তাতিয়ানা লিউতায়েভা (উজবেকিস্তান ও কাজাখস্তান) ১১. ‘সুইট ভায়োলেন্স’ — জেরেমিয়াস সেগোভিয়া (উরুগুয়ে) ১২. ‘মেম্বার্স অব দ্য প্রবলেমেটিক ফ্যামিলি’ — রামালিঙ্গম গৌতম (ভারত) ১৩. ‘সেলভি’ — শৈলেশ রেত্নাকুমার (ভারত) ১৪. ‘দ্য সোল হুইস্পারার’ — লিও থাডিয়াস (ভারত)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ