1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে সিলেট বিভাগে হামের লক্ষণ নিয়ে তরুণের মৃত্যু সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার এবার জাতীয় ক্রিকেট লিগে বল টেম্পারিংয়ের অভিযোগ দে মিগেলের মৃত‍্যুর পর ১২ ম‍্যাচ নিষিদ্ধ ওউনো ১৫ বছরে অধিনায়কত্ব করে সুরিয়াভানশির বিশ্ব রেকর্ড শেখ হাসিনা আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে আসবেন: আইনমন্ত্রী ‘অট্যর সিনেমা’ কি চলচ্চিত্রের সৃজনশীল স্বাধীনতা সীমিত করে? জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা জরুরি : মিন্টু ধামরাইয়ে জাতীয় ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি

১৫ বছরে অধিনায়কত্ব করে সুরিয়াভানশির বিশ্ব রেকর্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

ব্যাট হাতে অভাবনীয় সব কীর্তি গড়া বৈভাব সুরিয়াভানশি এবার গড়লেন নেতৃত্বের বিশ্ব রেকর্ড।

বৈভাব সুরিয়াভানশি। ছবি: সুরিয়াভানশির ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করে একটি বিশ্ব রেকর্ড নিজের করে নিলেন বৈভাব সুরিয়াভানশি। মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে টি-টোয়েন্টি ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার কীর্তি গড়লেন ভারতের বিস্ময়বালক।

ইন্দোরে শনিবার সৈয়দ মুশতাক আলি ট্রফির নতুন আসরে বিহারের প্রথম ম্যাচে টস করতে নেমে এই রেকর্ড গড়েন সুরিয়াভানশি।

এর আগে এই রেকর্ডটি ছিল ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের। গত বছরের অগাস্টে সাইপ্রাসের বিপক্ষে ১৭ বছর ৩১১ দিন বয়সে নিজ দেশকে নেতৃত্ব দিয়ে রেকর্ডটি গড়েন তিনি।

টি-টোয়েন্টিতে ব্যাট হাতে অভাবনীয় সব কীর্তি গড়া সুরিয়াভানশির ঝলমলে ক্যারিয়ারে নতুন অর্জন এই অধিনায়কত্বের রেকর্ড। মাস পাঁচেক আগে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। এর আগে জিম্বাবুয়েতে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়েও রাখেন বড় ভূমিকা।

রঞ্জি ট্রফির প্রথম পর্বে টানা চার হারের ধাক্কা সামলাতে সুরিয়াভানশির অন্তর্ভুক্তি ছিল বিহারের জন্য বড় স্বস্তির। তবে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচটি ব্যাট হাতে রাঙাতে পারেননি তিনি। চেতান সাকারিয়ার বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন ১২ বলে ১৮ রান করে।

সুরিয়াভানশির দলের শুরুটাও ভালো হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মোটে ১৩৭ রান করে বিহার। জবাবে ২১ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় পায় সৌরাষ্ট্র।

সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বিহারের হয়ে আর মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন সুরিয়াভানশি। এরপরই তিনি যোগ দেবেন ভারত 'এ' দলের ক্যাম্পে। দোহায় আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাওয়া এসিসি রাইজিং স্টারস ইমার্জিং টুর্নামেন্টে খেলবেন তিনি।

ভোক্তা-অধিকার আইনের খসড়া: নিরাপত্তার প্রশ্নে চারটি বড় ফাঁক

ডায়াবেটিসের অদৃশ্য বিপদ: জানি না, জানলেও মানি না

ট্রাম্প-নেতানিয়াহু অক্ষে ধাক্কা: মার্কিন রাজনীতি কি ইসরায়েলকে বদলাবে?

গ্রাম থেকে ভেসে আসে কৃষকের দীর্ঘশ্বাস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ