1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে সিলেট বিভাগে হামের লক্ষণ নিয়ে তরুণের মৃত্যু সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার এবার জাতীয় ক্রিকেট লিগে বল টেম্পারিংয়ের অভিযোগ দে মিগেলের মৃত‍্যুর পর ১২ ম‍্যাচ নিষিদ্ধ ওউনো ১৫ বছরে অধিনায়কত্ব করে সুরিয়াভানশির বিশ্ব রেকর্ড শেখ হাসিনা আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে আসবেন: আইনমন্ত্রী ‘অট্যর সিনেমা’ কি চলচ্চিত্রের সৃজনশীল স্বাধীনতা সীমিত করে? জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা জরুরি : মিন্টু ধামরাইয়ে জাতীয় ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি

শেখ হাসিনা আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে আসবেন: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতির কাছে মানবতাবিরোধী অপরাধের বিচারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার সেই পথেই এগোচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেছেন, আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে আসবেন তিনি। ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানো হবে।

শনিবার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএস) বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, “আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয় আমরা করে রেখেছি। এখন উনারা (ভারত) কী করবেন, সেটা উনাদের বিষয়।”

শেখ হাসিনাকে আইনি সুযোগ দেওয়া হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন।”

প্রত্যর্পণ চুক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এই যে এক্সট্রাডিশন চুক্তি যেটা, সেই চুক্তির আওতায় যখন তাকে প্রত্যর্পণ করা হবে, সেটা একটা আইনি প্রক্রিয়া।”

মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগের বিলম্ব মার্জনার সুযোগ নেই বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।

তিনি বলেন, “অ্যাপিলেট ডিভিশন এই ধরনের মামলায় ডিলে কন্ডন করার আইনগত কোনো সুযোগ নাই, কারণ স্পেশাল ল-তে কন্ডন করার কোনো সুযোগ রাখেননি। উনারাই সে আইন করে গেছেন।”

সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা সংবিধানে যে সংশোধনী এনেছিলেন, তাতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না বলে উল্লেখ রয়েছে।

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে আইনমন্ত্রী বলেন, “আমাদের প্রত্যাশা থাকবে ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত টিম এবং প্রসিকিউশন যেভাবে এগিয়ে যাবেন, আমরা সেখানে ইন্টারফেয়ার করি না।”

ভারত সরকার শেখ হাসিনাকে অন্য কোনো দেশে পাঠাতে পারে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “এটা উনারা বলতে পারবেন। এইটা উনারা বলতে পারবেন।”

সাক্ষী সুরক্ষার বিষয়ে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, “সাক্ষী সুরক্ষার বিষয়ে আমরা পর্যালোচনা করছি।”

অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা ২০২৪ সালের ৫ অগাস্ট ভারতে চলে যান। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেয়।

বাংলাদেশ সরকার এর আগে তাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠালেও দিল্লি তাতে সাড়া দেয়নি।

ভোক্তা-অধিকার আইনের খসড়া: নিরাপত্তার প্রশ্নে চারটি বড় ফাঁক

ডায়াবেটিসের অদৃশ্য বিপদ: জানি না, জানলেও মানি না

ট্রাম্প-নেতানিয়াহু অক্ষে ধাক্কা: মার্কিন রাজনীতি কি ইসরায়েলকে বদলাবে?

গ্রাম থেকে ভেসে আসে কৃষকের দীর্ঘশ্বাস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ