1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে এমপির বহরে থাকা বিএনপি নেতা নিহত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে ফুটবলভক্তদের জন্য জরুরি নির্দেশনা ডিএমপির এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষা: আবেদনে শীর্ষে ঢাকা, ত্রুটিপূর্ণ মূল্যায়ন ধরা পড়লেই শাস্তি সব ধর্মের মানুষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় বিএনপি : বিজন কান্তি সরকার সবাই মিলে সুস্থ-সুন্দর দেশ গড়তে রাষ্ট্রপতির আহ্বান ১৯৪৫ সালের নীতিতে আজকের বিশ্ব চলতে পারে না: ড. খলিলুর রহমান ‘বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য যেভাবে এআই দিয়ে ভুয়া ভিডিও কল করে অর্থ চুরি করছে হ্যাকাররা স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী বিএনপি-আওয়ামী লীগ দ্বন্দ্বের বাইরে নতুন রাজনৈতিক পথের খোঁজে

গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে এমপির বহরে থাকা বিএনপি নেতা নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

দুর্ঘটনার কবলে পড়ে চারটি বাস, দুটি প্রাইভেট কার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিন চালিত ইজিবাইক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

গোপালগঞ্জের মুকসুদপুরে সংসদ সদস্য সেলিমুজ্জামানের বহরে থাকা দুটি গাড়িসহ ১০টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন এক বিএনপি নেতা। আহত হয়েছেন বিভিন্ন বাহনের শতাধিক যাত্রী।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুকসুদপুর থানার ‍ওসি আব্দুল্লাহ আল মামুন।

নিহত ইলিয়াস ফকির রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব। তিনি গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়ি বহরে ছিলেন।

সংসদ সদস্য সেলিম ঢাকা থেকে তার নির্বাচনি এলাকার উদ্দেশে যাওয়ার পথে এ দুর্ঘটনায় পড়েন। এ সময় সংসদ সদস্যের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত রয়েছেন।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে ওই এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরবর্তীতে একের পর এক যানবাহন একটির সঙ্গে আরেকটির সংঘর্ষ হয়।

দুর্ঘটনার কবলে পড়া যানবাহনগুলির মধ্যে আছে চারটি বাস, দুটি প্রাইভেট কার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিন চালিত ইজিবাইক।

দুর্ঘটনায় বিভিন্ন বাহনে থাকা শতাধিক যাত্রী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

এছাড়া মারাত্মক আহত ২০-২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

তিনি আরও বলেন, এ ঘটনার পর মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে রাস্তায় যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

এদিকে, সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। নিহতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

ডায়াবেটিসের অদৃশ্য বিপদ: জানি না, জানলেও মানি না

ট্রাম্প-নেতানিয়াহু অক্ষে ধাক্কা: মার্কিন রাজনীতি কি ইসরায়েলকে বদলাবে?

গ্রাম থেকে ভেসে আসে কৃষকের দীর্ঘশ্বাস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ