1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে এমপির বহরে থাকা বিএনপি নেতা নিহত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে ফুটবলভক্তদের জন্য জরুরি নির্দেশনা ডিএমপির এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষা: আবেদনে শীর্ষে ঢাকা, ত্রুটিপূর্ণ মূল্যায়ন ধরা পড়লেই শাস্তি সব ধর্মের মানুষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় বিএনপি : বিজন কান্তি সরকার সবাই মিলে সুস্থ-সুন্দর দেশ গড়তে রাষ্ট্রপতির আহ্বান ১৯৪৫ সালের নীতিতে আজকের বিশ্ব চলতে পারে না: ড. খলিলুর রহমান ‘বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য যেভাবে এআই দিয়ে ভুয়া ভিডিও কল করে অর্থ চুরি করছে হ্যাকাররা স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী বিএনপি-আওয়ামী লীগ দ্বন্দ্বের বাইরে নতুন রাজনৈতিক পথের খোঁজে

সব ধর্মের মানুষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় বিএনপি : বিজন কান্তি সরকার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলেছেন, সব ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষকে সমমর্যাদা দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। এ জন্য দলের সাংগঠনিক কার্যক্রমে সব সম্প্রদায়ের যোগ্য প্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশি। আমাদের চিন্তা সবার আগে বাংলাদেশ। ধর্ম যার যার, রাষ্ট্র সবার-এই মূল্যবোধ ধারণ করেই সবাইকে নিয়ে দেশ গড়তে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজন কান্তি সরকার বলেন, বিএনপির রাজনীতিতে সব ধর্মের মানুষের মূল্যবোধ ও মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রীও বিভিন্ন ধর্মীয় ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তাঁদের কথা শুনছেন। গত ১৭ বছর প্রতিকূল পরিস্থিতির কারণে অনেকে সাংগঠনিকভাবে সক্রিয় থাকতে পারেননি। এখন তৃণমূল পর্যায়ে গিয়ে নতুন নেতৃত্ব ও কর্মীদের খুঁজে বের করতে হবে। তিনি বলেন, দীর্ঘদিন সংগঠনের জন্য কাজ করা ব্যক্তিদের সম্মান বজায় রেখেই যোগ্যতা, দক্ষতা ও অবদানের ভিত্তিতে সবাইকে মূল্যায়ন করতে হবে। বিএনপির মূলধারার রাজনীতি ও অঙ্গসংগঠনগুলোতে সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বাড়াতে হবে। তিনি আরও বলেন, মতপার্থক্য ও প্রতিযোগিতা যেকোনো সংগঠনের অংশ। তবে তা যেন পারস্পরিক অসম্মান বা বিভেদের কারণ না হয়। আত্মসমালোচনা, আলোচনা ও অভিজ্ঞ নেতাদের পরামর্শের মাধ্যমে বিরোধ মেটাতে হবে।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, সংগঠন শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের আগে সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, গ্রুপিং কিংবা কোনো নেতার অনুসারী হয়ে রাজনীতি করলে সংগঠন শক্তিশালী হবে না। সবাইকে দলের সিদ্ধান্ত ও নেতৃত্বের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু সভা-সমাবেশ ও বৈঠকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, মানুষের ঘরে ঘরে যেতে হবে এবং নতুন কর্মী তৈরি করতে হবে। তিনি আরও বলেন, সনাতন, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অনেক মানুষ বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হতে আগ্রহী। তাঁদের স্বাগত জানাতে হবে। কাউকে অতীত রাজনৈতিক অবস্থানের কারণে দূরে রাখা যাবে না। বরং তাঁদের দলের সঙ্গে সম্পৃক্ত করে সাংগঠনিক দায়িত্ব দিতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি ও গ্রুপিং বন্ধ করে দলের সাংগঠনিক সিদ্ধান্ত এবং নেতৃত্বের নির্দেশনা মেনে চলতে হবে।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপ্লব চৌধুরী বিল্লুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব পার্থ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অর্জুন কুমার নাথ, যুগ্ম মহাসচিব বিশ্বজিৎ দত্ত বাবু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ