1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, ঢাকায় ভর্তি ৯২৪ জলবায়ু সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে ‘মিট কার্নিভ্যাল’ ৮৯ রানে অলআউট ভারত, নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানের রেকর্ড হার স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট হাসানের ক্ষেত্রে কতটা চাপ হলে সেটি অতিরিক্ত? এনভিডিয়া কেলেঙ্কারিতে এবার অপসারণের ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী! আর্থিক প্রতিষ্ঠানের আরও ৩ পদে যোগ্যতা বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক

ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, ঢাকায় ভর্তি ৯২৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৬০ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৪৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি নভেম্বর মাসের প্রথম ১২ দিনেই ৬২ জন প্রাণ হারিয়েছে। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জনের ও সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯২৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। মারা গেছে একজন। চলতি বছর এ নিয়ে ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে ৬৪ হাজার ৭৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছর ঢাকা বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ২৩৬ জন। বর্তমানে ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৬০৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, চট্টগ্রামে ২৬১, খুলনায় ২২৪, রাজশাহীতে ২১৬, রংপুরে ৬৩, বরিশালে ১৮৫ ও সিলেট বিভাগে ১১ জন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ