1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, ঢাকায় ভর্তি ৯২৪ জলবায়ু সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে ‘মিট কার্নিভ্যাল’ ৮৯ রানে অলআউট ভারত, নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানের রেকর্ড হার স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট হাসানের ক্ষেত্রে কতটা চাপ হলে সেটি অতিরিক্ত? এনভিডিয়া কেলেঙ্কারিতে এবার অপসারণের ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী! আর্থিক প্রতিষ্ঠানের আরও ৩ পদে যোগ্যতা বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক

৮৯ রানে অলআউট ভারত, নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানের রেকর্ড হার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

ম্যাট হেনরির বিধ্বংসী বোলিংয়ে দিশেহারা ভারত। সঙ্গে ম্যাট ফিশারের বাউন্সের তোপে দাঁড়াতেই পারেনি শুভমান গিলের দল। নিউজিল্যান্ডের দেওয়া ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৯ রানেই অলআউট হয়েছে ভারত। ফলে ২৪৪ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জায় ডুবেছে রোহিত-কোহলিদের দল। ওয়ানডে ইতিহাসে এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে হার।

মাউন্ট মঙ্গানুইয়ে আগে ব্যাট করে নির্ধারিত সময়ে ৩৩৩ রানের বড় সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। স্বাগতিকদের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন উইল ইয়ং। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১২৫ রান। এ ছাড়া টিম সেইফার্ট করেন ৫৮ রান। ফলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। ম্যাট হেনরির গতি ও সুইংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেন ভারতীয় ব্যাটাররা। ইনিংসের প্রথম ওভারেই কোনো রান না করে তিন উইকেট হারায় সফরকারীরা। একে একে সাজঘরে ফেরেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। এরপর ৯ রানে আউট হন রুতুরাজ গায়কোয়াড়।

ওয়ানডে ইতিহাসে দ্বিতীয়বারের মতো ১০ রানের আগেই চতুর্থ উইকেট হারাল ভারত। এর আগে ১৯৮৩ বিশ্বকাপে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল দলটি। যদিও শেষ পর্যন্ত সেই আসরেই শিরোপা জিতেছিল কপিল দেবের ভারত।

ব্যাটিং বিপর্যয় থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। ভারতের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন ইশান কিষাণ। অক্ষর প্যাটেল ও নমন ধীরের ব্যাট থেকে আসে সমান ২১ রান। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। পাওয়ার প্লেতে মাত্র ২৬ রান সংগ্রহ করে ভারত, যা ২০১৮ সালের পর তাদের সর্বনিম্ন।

এই হারের মধ্য দিয়ে ওয়ানডেতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে পরাজয়ের রেকর্ড গড়ল ভারত। এর আগে ২০০০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৪৫ রানে হেরেছিল তারা। এদিন মাত্র এক রানের ব্যবধানে সেই লজ্জার রেকর্ড থেকে রক্ষা পেল গিলের দল।

অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ভারতের সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ডও অল্পের জন্য এড়িয়েছে। ২০১০ সালে কিউইদের বিপক্ষে ৮৮ রানে অলআউট হয়েছিল ভারত। এবার থেমেছে ৮৯ রানে। তবে ওয়ানডেতে ভারতের সর্বনিম্ন সংগ্রহ ৫৪ রান, ২০০০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।

বল হাতে নিউজিল্যান্ডের জয়ের নায়ক ম্যাট হেনরি। মাত্র ২৭ রান খরচায় ৬ উইকেট নিয়ে ওয়ানডেতে নিজের ক্যারিয়ারসেরা বোলিং করেছেন তিনি। ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের পেসারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড অবশ্য শেন বন্ডের, ১৯ রানে ৬ উইকেট।

এই নিয়ে ওয়ানডেতে ক্যারিয়ারের চতুর্থবার পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন হেনরি। নিউজিল্যান্ডের হয়ে তার সমান চারটি ফাইফার রয়েছে শেন বন্ডেরও। এই তালিকায় সবার ওপরে ট্রেন্ট বোল্ট, ছয়টি ফাইফার নিয়ে। পাঁচটি ফাইফার নিয়ে পরের অবস্থানে স্যার রিচার্ড হ্যাডলি।

এই জয়ে সিরিজে ব্যবধান ২-১ করেছে নিউজিল্যান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ