1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
হাসানের ক্ষেত্রে কতটা চাপ হলে সেটি অতিরিক্ত? এনভিডিয়া কেলেঙ্কারিতে এবার অপসারণের ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী! আর্থিক প্রতিষ্ঠানের আরও ৩ পদে যোগ্যতা বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেল আরোহী নিহত খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক সাফে প্রথমবারের মতো ভিএআর, পরিচালনা হবে থাইল্যান্ড থেকে মেসিকে ছাড়া নতুন আর্জেন্টিনা গড়ার দায়িত্ব স্কালোনির হাতেই ৩০ মিলিয়ন ডলার ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড পাচ্ছে বাংলাদেশ শাহরুখের ‘কিং’ দেশের প্রেক্ষাগৃহে চলবে? আবেদন তথ্য মন্ত্রণালয়ে ‘জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলা অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী’

হাসানের ক্ষেত্রে কতটা চাপ হলে সেটি অতিরিক্ত?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

নাহিদ রানার চোটে পড়াকে হয়তো দুর্ভাগ্য বলেই ধরে নেওয়া যায়। কিন্তু হাসান মাহমুদকে ঘিরে যে শঙ্কা ধীরে ধীরে বাড়ছে, সেটিকে আর উপেক্ষা করার সুযোগ নেই। একের পর এক ম্যাচ, টানা বোলিংয়ের ধকল আর পুরোনো চোটের ফিরে আসায় বাংলাদেশের এই পেসারকে নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।

এই পেসারের টেনিস এলবোর সমস্যা সাম্প্রতিক সময়ে বারবার মাথাচাড়া দিয়ে উঠছে বলে জানিয়েছে বিসিবির এক সূত্র। যে কারণে তাকে সতর্কতার সঙ্গে চোটের বিষয়টি সামলাতে হচ্ছে। বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘খেলোয়াড়দের অনেক সময় উচ্চমাত্রার অনুশীলনের মধ্য দিয়ে যেতে হয়। ফলে চোটের সমস্যা আবার দেখা দিলেও খুব বেশি বিশ্রাম নেওয়ার সুযোগ থাকে না।’

একই চোটের কারণে গত মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি হাসান। একটা সময় বাজে ফর্ম ও চোটের কারণে তার টেস্ট ক্যারিয়ার নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে লাল বলের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সে সেই সংশয় দূর করে আবারও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

গত সাত মাসে ২৭ বছর বয়সী এই পেসার একের পর এক দেশ ঘুরে, বিভিন্ন সংস্করণের ক্রিকেটে ব্যস্ত সময় কাটিয়েছেন। তার এই ব্যস্ততার শুরু ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দিয়ে। এরপর জুনে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে খেলেছেন। কেন্টের হয়ে ভাইটালিটি ব্লাস্টে সংক্ষিপ্ত সময় কাটানোর পর যোগ দেন লঙ্কা প্রিমিয়ার লিগে। তবে অস্ট্রেলিয়া সফরের জন্য সেখান থেকে আগেভাগেই ফিরে আসতে হয় তাকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আবারও কেন্টে ফিরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন হাসান। এরপর যোগ দেন এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দলে। সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে গড়েন ইতিহাস। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন তিনি। প্রচণ্ড গরমের মধ্যেও এমন কীর্তি গড়লেও ওই টেস্ট চলাকালেই ব্যথার কথা জানিয়েছিলেন হাসান।

এরপর সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও দলের সঙ্গে ছিলেন তিনি। দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন দুটি টেস্ট। আর চলতি সপ্তাহেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় গেছেন। সেখানকার উঁচু এলাকায় খেলার পরিবেশ তার শরীরের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে।

হাসানের ওপর কতটা ধকল যাচ্ছে, সেদিকে বিসিবি নিবিড় নজর রেখেছে। তবে একজন ফাস্ট বোলারের ক্ষেত্রে শরীরের সহ্যক্ষমতার সীমা অতিক্রম করার ঝুঁকি সব সময়ই থাকে। কাউন্টি ক্রিকেটে অতিরিক্ত বোলিংয়ের কারণে এর আগেও হাসানকে দেশে ফিরিয়ে এনেছিল বিসিবি। মূলত জাতীয় দলের হয়ে খেলার জন্য তাকে প্রস্তুত রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সর্বশেষ তিন টেস্টেই তিনবার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন হাসান। সর্বশেষ কীর্তিটি সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেও দ্বিতীয় ইনিংসে ১১ ওভার বোলিং করে ৬১ রান দিয়েও কোনো উইকেট পাননি তিনি। আবুধাবিতেও প্রায় একই ঘটনা ঘটেছিল। প্রথম ইনিংসে ৫৫ রানে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ছিলেন উইকেটশূন্য।

সিলেটে পাঁচ উইকেট নেওয়ার পর নিজের ওপর বোলিংয়ের চাপ কীভাবে সামলান, সেটি দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন হাসান।

২৭ বছর বয়সী এই পেসার বলেছিলেন, ‘একটা ম্যাচে আমাদের নির্ধারিত ওভারগুলো বোলিং করার পর শরীরকে আবার প্রস্তুত করার জন্য দুই-তিন দিন বিশ্রাম দেওয়া হয়। আমি নিজেকে কীভাবে আবার প্রস্তুত করে তুলি, সে ক্ষেত্রে খাবারদাবার আর জিমে রিকভারির বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। টানা দুই দিন বোলিং করলে ব্যাটসম্যানরা যখন ব্যাটিং করেন, তখন হয়তো এক দিন বিশ্রাম পাই। মূলত ম্যাচের মধ্যেই এভাবে সবকিছু সামলাতে হয়।’

হাসানকে নিয়ে এই উদ্বেগ হয়তো এখনই খুব একটা গুরুত্ব পাচ্ছে না টিম ম্যানেজমেন্টের কাছে। ঠিক যেমন নাহিদ রানা চোটে পড়ার আগেও তাকে নিয়ে তেমন কোনো উদ্বেগ ছিল না। অথচ চোটে পড়ে শেষ পর্যন্ত কয়েক মাস ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে নাহিদকে। তার অনুপস্থিতিতে বোলিং আক্রমণের বড় একটা দায়িত্ব সামলাতে হয়েছে হাসানকে। ওই সময়েই টেস্ট ক্রিকেটে ২৩ উইকেট নিয়েছেন তিনি।

সম্প্রতি নাহিদ রানার ওপর বোলিংয়ের চাপ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে বলেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ। তার সতর্কবার্তা ছিল, ‘তাৎক্ষণিক সাফল্যের আশায় সোনার ডিম পাড়া হাঁসটাকেই মেরে ফেলো না।’

বিশপের এই সতর্কবার্তা শুধু নাহিদের ক্ষেত্রেই নয়, বাংলাদেশের পুরো পেস বোলিং আক্রমণের জন্যও প্রযোজ্য। তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন তিনজনই বিভিন্ন সময়ে চোটের সমস্যায় পড়েছেন। কারও কারও সেই সমস্যা এখনো চলছে। আবার সব ক্ষেত্রে চোটের বিষয়গুলো যথাযথভাবে সামলানোও হয়নি।

তাহলে হাসান মাহমুদের ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট ঠিক কোথায় গিয়ে সীমারেখা টানবে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ