1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য যেভাবে এআই দিয়ে ভুয়া ভিডিও কল করে অর্থ চুরি করছে হ্যাকাররা স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী বিএনপি-আওয়ামী লীগ দ্বন্দ্বের বাইরে নতুন রাজনৈতিক পথের খোঁজে চাঁদপুরে ডিসি ফুটবল টুর্নামেন্ট শুরু ক্লাব কর্তৃপক্ষের সমালোচনার পর অবস্থান পরিষ্কার করলেন লিসান্দ্রো ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, ঢাকায় ভর্তি ৯২৪ জলবায়ু সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে ‘মিট কার্নিভ্যাল’ ৮৯ রানে অলআউট ভারত, নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানের রেকর্ড হার

‘বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

বাংলাদেশের সামরিক বিমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার- এমন তথ্য দিয়ে গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। এমনকি তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগও ব্যর্থ হয়েছে বলে দাবি করা হয় প্রতিবেদনে।

তাই শুক্রবার (১৩ নভেম্বর) এই প্রতিবেদনের প্রসঙ্গ উঠে এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। তবে প্রশ্নের উত্তরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি মুখপাত্র রণধীর জয়সওয়াল।

আরেক প্রশ্নের উত্তরে শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গে তিনি জানান, এটি একটি আইনি বিষয়, সেই অনুযায়ী তা মোকাবিলা করা হবে।

এর আগে বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠিতব্য কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়ে অপর এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এরই ধারাবাহিকতায় বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে ভ্রমণের সংশোধিত ব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে। বিদ্যমান এই কাঠামোগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ