1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত আন্তর্জাতিক অঙ্গনে কাজের সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন ব্যাংকের সিএফও ও কোম্পানি সচিব পদে অযোগ্য খেলাপি-দন্ডিত-দেওলিয়ারা সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপির সভা, সন্ত্রাসবিরোধী মামলায় ৯ নেতা-কর্মী গ্রেপ্তার সংরক্ষিত নারী এমপির ব্যবস্থা তুলে দেওয়ার প্রস্তাব স্পিকারের ক্ষমতার রাজনীতিতে এক অপরাধ সম্রাট গাড়ি পুড়িয়ে লাভ হবে না, আন্ডারগ্রাউন্ড রাজনীতির পক্ষে নয় দেশবাসী এমপির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

সংরক্ষিত নারী এমপির ব্যবস্থা তুলে দেওয়ার প্রস্তাব স্পিকারের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

তিনি বলেন, অর্থের অভাবে যেন কেউ নির্বাচনে অংশ নেওয়া থেকে বঞ্চিত না হন। নির্বাচন কমিশনকে কালো টাকার ব্যবহারও বন্ধ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সংরক্ষিত নারী আসনব্যবস্থা তুলে দিয়ে রাজনৈতিক দলগুলোর মনোনয়নে এক-তৃতীয়াংশ নারী প্রার্থী রাখার প্রস্তাব করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, “দরকার হলে ওয়ান থার্ড নমিনেশন দেবে একটা রাজনৈতিক দল। তিন ভাগের এক ভাগ মহিলা দিতেই হবে কম্পালসারিলি।”

বৃহস্পতিবার রাজধানীতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের’ জনপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন স্পিকার।

তার মতে, বর্তমানে অনেক যোগ্য নারী নেতৃত্ব রয়েছেন, যারা সরাসরি নির্বাচনে অংশ নিয়ে জয়ী হওয়ার সক্ষমতা রাখেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে গিয়ে তিনি দুই বছর আগের পরিস্থিতির উদাহরণ টেন ধরে বলেন, “দুই বছর আগেও আমরা সবাই হতাশ ছিলাম। আমিতো পুরোই হতাশ ছিলাম এই দেশ আর রাহুমুক্ত হতে পারবে না।"

তবে চব্বিশের গণঅভ্যুত্থান সাধারণ মানুষের শক্তি সম্পর্কে নতুন করে আশাবাদী করে তাকে।

নিজের ৪০ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বৃহস্পতিবার তিনি বলেন, রাজনীতিবিদদের স্বার্থপরতা ও জনবিচ্ছিন্নতার কারণেই সুবিধাবঞ্চিত মানুষের দুর্দশা কাটছে না।

রাজনীতিবিদদের দায়ের কথা তুলে ধরে তিনি বলেন, “আজকে যে আমরা একটা পশ্চাৎ পদযাত্রী, এই যে এত মানুষ সুবিধা বঞ্চিত–এর জন্য আমরা রাজনীতিবিদরা দায়ী, আর কেউ দায়ী না।"

নিজের রাজনীতিতে আসার অভিজ্ঞতা বর্ণনা করে হাফিজ উদ্দিন বলেন, ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে রাজনীতিতে আসার প্রস্তাব দিয়েছিলেন। সামরিক বাহিনীতে যোগ দেওয়ার সময় রাজনীতি করার কোনো পরিকল্পনা ছিল না তার।

রাজনীতিবিদদের জনবিচ্ছিন্নতার সমালোচনা করে তিনি বলেন, “আমরা যারা রাজনীতি করি, আমরা নির্বাচিত হওয়ার পর বা অন্য সুযোগ সুবিধার পর, এমনকি দলে পদ পেলেও আমরা নিজেরা কীভাবে সুবিধা নেব এই কারণে খুবই ব্যস্ত থাকি। সুবিধাবঞ্চিত মানুষের প্রতি আমাদের আগ্রহ, ঐকান্তিকতা সবসময় থাকে না–এটা অত্যন্ত দুঃখজনক।”

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, সাধারণ মানুষের শক্তিতেই ক্ষমতাশালী রাজনৈতিক নেতাদের বিদায় নিতে হয়েছিল।

“সাধারণ মানুষ রাজপথে না নামলে এই মাফিয়াদেরকে বিদায় করা যেত না। এবং এই যে আমাদের যে শক্তি, এটাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।”

গত দেড় দশকের তিনটি জাতীয় নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে নিজের অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। ২০১৮ সালের নির্বাচনে ভোলায় যেতে সদরঘাটে গিয়ে লঞ্চ ভাঙা অবস্থায় দেখতে পাওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “যেতেই পারলাম না প্রার্থী আমি।"

ওই নির্বাচনে নিজের ওপর পুলিশি হয়রানির বর্ণনা দিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে পুলিশ তার বাড়ি ঘিরে রাখে। পরে ১৬ দিন বাড়ি থেকে বের হতে পারেননি, এমনকি নির্বাচনের দিনও নয়।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আশাবাদী হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, "এখন সেটা থেকে আমরা মুক্তি পেয়েছি। সুতরাং এখন এমপিরা সবাই কনসাস। আমরা সেই অন্ধকার যুগে ফিরে যেতে চাই না।"

নির্বাচন ব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে স্পিকার বলেন, অর্থের অভাবে যেন কেউ নির্বাচনে অংশগ্রহণ থেকে বঞ্চিত না হন, নির্বাচন কমিশনকে সেই ব্যবস্থা করতে হবে। কালো টাকার ব্যবহারও বন্ধ করতে হবে।

জাতীয় মঞ্চে প্রদর্শনী, চলনবিলে শামুক কুড়ানো আদিবাসীর হাতে হাতকড়া

মৃত পথকুকুরের ছানাকে বাঁচাবার আর্জি: প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

আমাদের রাজনৈতিক ঐতিহ্য বোমা আর আগুন সন্ত্রাস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ