1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ নিট পেনশন নির্ধারণ আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত আন্তর্জাতিক অঙ্গনে কাজের সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন ব্যাংকের সিএফও ও কোম্পানি সচিব পদে অযোগ্য খেলাপি-দন্ডিত-দেওলিয়ারা সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপির সভা, সন্ত্রাসবিরোধী মামলায় ৯ নেতা-কর্মী গ্রেপ্তার সংরক্ষিত নারী এমপির ব্যবস্থা তুলে দেওয়ার প্রস্তাব স্পিকারের ক্ষমতার রাজনীতিতে এক অপরাধ সম্রাট গাড়ি পুড়িয়ে লাভ হবে না, আন্ডারগ্রাউন্ড রাজনীতির পক্ষে নয় দেশবাসী

ব্যাংকের সিএফও ও কোম্পানি সচিব পদে অযোগ্য খেলাপি-দন্ডিত-দেওলিয়ারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

ঢাকা: দেশের যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), কোম্পানি সচিব এবং প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (সিটিও) পদে নিয়োগের যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে ফৌজদারি অপরাধে আদালত থেকে দণ্ডিত, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সময় কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকলে বা আদালত থেকে দেউলিয়া বা ঋণখেলাপি ঘোষিত কোনো ব্যক্তিও এসব পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন না। পাশাপাশি অর্থ পাচার, দুর্নীতি, জালিয়াতি বা নৈতিক স্খলনজনিত কারণে চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত কোনো ব্যক্তি এসব পদে নিয়োগের অযোগ্য বিবেচিত হবেন।

বৃহস্পতিবার (১২ ন‌ভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, এই তিন পদে নিয়োগ পাওয়া কোনো কর্মকর্তার সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট ব্যবসায়িক সম্পর্কও থাকতে পারবে না। এছাড়া কোনো নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান বা আইন লঙ্ঘনের কারণে শাস্তি হওয়া ব্যক্তি এসব পদে নিয়োগ দেওয়া যাবে না। এসব পদে নিয়োগের ক্ষেত্রে উল্লেখিত যোগ্যতা মেনে চলতে হবে। তবে নিয়োগ বা পদায়নের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের দরকার হবে না।

উল্লেখ্য, তিন পদে নিয়োগের যোগ্যতা ও মানদণ্ডের এই নির্দেশনা দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে। এর আগে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, এমডি, সিইও, উপদেষ্টা ও পরামর্শক নিয়োগেরও যোগ্যতা ও মানদণ্ড বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তারই ধারাবাহিকতায় এবার সিএফও, সিটিও এবং কোম্পানি সচিব নিয়োগের যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করে দেওয়া হলো।

বাংলাদেশ ব্যাংক জানায়, সিএফ্ও পদে নিয়োগের নির্দেশনা অনুযায়ী যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা বিনিয়োগের পরিমাণ ১ হাজার কোটি টাকার বেশি সেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিএফও নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই ১০ বছরের মধ্যে ৩ বছর অবশ্যই হিসাবায়ন ও কর সম্পর্কিত কার্যক্রমে যুক্ত থাকার অভিজ্ঞতা থাকতে হবে। আর যেসব ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা বিনিয়োগ ১ হাজার কোটি টাকার কম, সে ক্ষেত্রে সিএফও কাজের অভিজ্ঞতা লাগবে ৮ বছরের। যার মধ্যে ৩ বছর হিসাবায়ন ও করসংক্রান্ত কাজের অভিজ্ঞতা লাগবে। এ পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে যোকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বা হিসাববিজ্ঞানে এমবিএ, ব্যাংক ব্যবস্থাপনা (এমবিএম), ফাইন্যান্স, হিসাববিজ্ঞান ও ব্যাংক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রীধারী। তবে এ পদে নিয়োগের ক্ষেত্রে সিএ, সিএমএ, সিএফএর মতো পেশাগত ডিগ্রীধারীদের অগ্রাধিকার দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক কোম্পানি সচিব পদে নিয়োগের ক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বোর্ড সেক্রেটারিয়েট অথবা কমপ্লায়েন্স কার্যক্রমে ন্যূনতম ৪ বছর বা তালিকাভুক্ত কোম্পানির কোম্পানি সচিব বা সমপর্যায়ের পদে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা হতে হবে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ বা আইসিএসবি স্বীকৃত চার্টার্ড সেক্রেটারি ডিগ্রীসহ স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রীধারী।

এদিকে নির্দেশনা অনুযায়ী সিটিও পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার তথ্যপ্রযুক্তি খাতে কমপক্ষে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতেই হবে। শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তথ্যপ্রযুক্তি, কম্পিউটারবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রীধারী ও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ পদে নিয়োগের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ও কম্পিউটারবিজ্ঞান বিষয়ে পেশাগত ডিগ্রীধারীদের অগ্রাধিকার দিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ