1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বিচারকপুত্র হত্যায় আসামির মৃত্যুদণ্ড গুম-খুন খুঁজতে জেলায় জেলায় যাবে প্রসিকিউশন, ‘প্রমাণ পেলে তাৎক্ষণিক গ্রেপ্তার’ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চালু হচ্ছে ভিএআর প্রযুক্তি নতুন পরিচয়ে ৪৫ বছর বয়সেও বল হাতে ছুটবেন অ্যান্ডারসন দে মিগেলের মৃত্যুর পর ফুটবলে ফেরা নিয়ে ‘অনিশ্চয়তায়’ সেই গোলরক্ষক তুর্কি হরর সিনেমা ‘সয়’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে ঢাকায় শুরু হলো নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের সমীক্ষা শুরু: বিমানমন্ত্রী ডায়াবেটিস রোগীর সংখ্যায় বিশ্বে অষ্টম বাংলাদেশ: আইডিএফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ডায়াবেটিস রোগীর সংখ্যায় বিশ্বে অষ্টম বাংলাদেশ: আইডিএফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

বাংলাদেশে বাড়ছে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্যমতে, রোগীর সংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। ২০৪৫ সালে আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৩ লাখে পৌঁছে দেশটি সপ্তম অবস্থানে যেতে পারে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির (বিইএস) বিশেষজ্ঞ চিকিৎসকরা। ডায়াবেটিস প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০১৭-১৮-এর তথ্য অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের হার ৯ দশমিক ২ শতাংশ এবং প্রি-ডায়াবেটিসের হার ১৩ দশমিক ৩ শতাংশ। এ ছাড়া প্রায় ৬ শতাংশ প্রাপ্তবয়স্ক অনির্ণীত ডায়াবেটিসে আক্রান্ত। বিডিএইচএস ২০২২-এর বিশ্লেষণে ডায়াবেটিসের প্রকোপ প্রায় ১৬ থেকে ১৭ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মাত্র এক-তৃতীয়াংশের মতো রোগ শনাক্ত হয়েছে। অর্থাৎ, দেশে ডায়াবেটিস নিয়ন্ত্রণের অন্যতম বড় বাধা হচ্ছে রোগ শনাক্তকরণের ঘাটতি। বিশেষজ্ঞরা বলেন, ডায়াবেটিসের ঝুঁকিতে থাকা মানুষকে শুরুতেই চিহ্নিত করা, দ্রুত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত করা এবং জটিলতা দেখা দেওয়ার আগেই চিকিৎসার আওতায় আনা জরুরি। এ জন্য শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন, অধ্যাপক ডা. তানজিনা হোসেন, সহযোগী অধ্যাপক শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক ডা. মির্জা শরিফুজ্জামান এবং অধ্যাপক ডা. ফারিয়া আফসানা উপস্থিত ছিলেন। অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আট দফা সুপারিশ তুলে ধরেন বিশেষজ্ঞরা। এর মধ্যে রয়েছে জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং আগামী ৫ থেকে ১০ বছরের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা। ৩৫ বছরের বেশি বয়সী সবার পাশাপাশি বিএমআই ২৩ বা তার বেশি এবং অন্যান্য ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগেভাগে ডায়াবেটিস পরীক্ষার আওতায় আনার সুপারিশ করা হয়। একই সঙ্গে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত ওষুধ সরবরাহ, গ্লুকোমিটার, এইচবিএ১সি পরীক্ষা এবং ডায়াবেটিসজনিত জটিলতা শনাক্তের ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়। বিশেষজ্ঞরা সব গর্ভবতী নারীর ডায়াবেটিস পরীক্ষা, ইনসুলিনের সহজপ্রাপ্যতা এবং সন্তান প্রসবের পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত বয়স উপযোগী স্বাস্থ্যশিক্ষা, স্কুল ক্যান্টিনে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী খাদ্যনীতি প্রণয়নের আহ্বান জানান। এ ছাড়া সরকারি হাসপাতালে এন্ডোক্রাইনোলজিস্টের পদ সৃষ্টি, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির প্রশিক্ষণ বাড়ানো, জেলা পর্যায়ে চিকিৎসাসেবার মান উন্নয়ন, জাতীয় ডায়াবেটিস রেজিস্ট্রি প্রতিষ্ঠা এবং বহুকেন্দ্রিক গবেষণার সুপারিশ করা হয়। বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কমাতে রোগীর জন্য নির্দিষ্ট চিকিৎসা পরিকল্পনা, নিয়মিত স্বাস্থ্যশিক্ষা এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে ধারাবাহিক ফলোআপ নিশ্চিত করতে হবে। এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা গেলে ডায়াবেটিসের দীর্ঘমেয়াদি জটিলতা ও স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ