1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বিচারকপুত্র হত্যায় আসামির মৃত্যুদণ্ড গুম-খুন খুঁজতে জেলায় জেলায় যাবে প্রসিকিউশন, ‘প্রমাণ পেলে তাৎক্ষণিক গ্রেপ্তার’ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চালু হচ্ছে ভিএআর প্রযুক্তি নতুন পরিচয়ে ৪৫ বছর বয়সেও বল হাতে ছুটবেন অ্যান্ডারসন দে মিগেলের মৃত্যুর পর ফুটবলে ফেরা নিয়ে ‘অনিশ্চয়তায়’ সেই গোলরক্ষক তুর্কি হরর সিনেমা ‘সয়’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে ঢাকায় শুরু হলো নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের সমীক্ষা শুরু: বিমানমন্ত্রী ডায়াবেটিস রোগীর সংখ্যায় বিশ্বে অষ্টম বাংলাদেশ: আইডিএফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তার নাম রায়হান খান। তিনি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্সেস অ্যান্ড রেগুলেশনসের অধ্যায় ১১ এর ধারা ৫(২) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাকে বহিষ্কার করেন। এদিন রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রায়হান খান বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সঙ্গে সংযুক্ত ছিলেন। তার বাড়ি খাগড়াছড়ির সবুজবাগ এলাকায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ককটেল বিস্ফোরণের ঘটনা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিলকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন- অধ্যাপক ড. এনামুল হক সজীব, অধ্যাপক ড. শান্টু বড়ুয়া, ড. আলী মোহাম্মদ কাওসার এবং মো. আমজাদ হোসেন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন ও প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনার মধ্যে গত ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ওপর হাতবোমা ছোড়া হয়। এতে গাড়িচালকসহ দুজন আহত হলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ