1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বিচারকপুত্র হত্যায় আসামির মৃত্যুদণ্ড গুম-খুন খুঁজতে জেলায় জেলায় যাবে প্রসিকিউশন, ‘প্রমাণ পেলে তাৎক্ষণিক গ্রেপ্তার’ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চালু হচ্ছে ভিএআর প্রযুক্তি নতুন পরিচয়ে ৪৫ বছর বয়সেও বল হাতে ছুটবেন অ্যান্ডারসন দে মিগেলের মৃত্যুর পর ফুটবলে ফেরা নিয়ে ‘অনিশ্চয়তায়’ সেই গোলরক্ষক তুর্কি হরর সিনেমা ‘সয়’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে ঢাকায় শুরু হলো নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের সমীক্ষা শুরু: বিমানমন্ত্রী ডায়াবেটিস রোগীর সংখ্যায় বিশ্বে অষ্টম বাংলাদেশ: আইডিএফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

গুম-খুন খুঁজতে জেলায় জেলায় যাবে প্রসিকিউশন, ‘প্রমাণ পেলে তাৎক্ষণিক গ্রেপ্তার’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

“গণশুনানিতে কোনো অপরাধের প্রমাণ মিললে অপরাধীদের ঘটনাস্থল থেকেই গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে,” বলেন প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

আওয়ামী লীগ সরকারের সময়কার মানবতাবিরোধী অপরাধ খুঁজতে জেলায় জেলায় যাওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।

এসব জেলায় গণশুনানিতে কারো বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিললে তাকে তাৎক্ষণিক গ্রেপ্তারের কথাও বলেছেন তিনি।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শাপলা চত্বর হত্যা মামলার শুনানি শেষে এক ব্রিফিংয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

প্রধান কৌঁসুলি বলেন, ২০০৮ সাল থেকে আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া গুম, অপহরণ ও ক্রসফায়ারের মতো মানবতাবিরোধী অপরাধ এবং সাম্প্রতিক জুলাই আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যা ও পঙ্গু করে দেওয়ার ঘটনা তারা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবেন।

জেলা পর্যায়ে তদন্তের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রসিকিউশন ও ইনভেস্টিগেশন এজেন্সি যৌথভাবে প্রতিটি জেলায় সরেজমিনে যাবে। সেখানে গণশুনানি নিয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধগুলো চিহ্নিত করা হবে।

“গণশুনানিতে কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে অপরাধীদের ঘটনাস্থল থেকেই গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে।”

দেশব্যাপী এই কর্মযজ্ঞ বাস্তবায়নে জনবলসহ প্রয়োজনীয় অন্যান্য সহায়তার বিষয়ে জানতে চাইলে প্রধান কৌঁসুলি বলেন, “সরকারের কাছে সহায়তা চাওয়া হবে এবং সরকার এ কাজে পূর্ণ সহায়তা করবে বলে বিশ্বাস করি।”

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। দলটির নেতা শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব ছেড়ে ভারতে চলে যান। জুলাই-অগাস্টের অভ্যুত্থানের সময় হতাহতের ঘটনায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের মন্ত্রী, সংসদ সদস্যসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে ডজন ডজন মামলা হতে থাকে।

আওয়ামী লীগের সময়ে যে ট্রাইব্যুনাল গঠন করে শীর্ষ জামায়াত নেতাদের একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে ঝোলানো হয়েছিল, সেই একই ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তাঁর সহযোগীদের বিচার চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সব কর্মকাণ্ডে গত বছরের ১২ মে নিষেধাজ্ঞা দেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার। এরপর একই বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেয়।

জাতীয় মঞ্চে প্রদর্শনী, চলনবিলে শামুক কুড়ানো আদিবাসীর হাতে হাতকড়া

মৃত পথকুকুরের ছানাকে বাঁচাবার আর্জি: প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

আমাদের রাজনৈতিক ঐতিহ্য বোমা আর আগুন সন্ত্রাস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ