সিলেটের রাতারগুলে সোহেল স্কয়ার ইকো রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারকে সভা করার সুযোগ দেওয়ার ঘটনায় করা মামলায় আরও নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হলো। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনজুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’
তবে তাদের পরিচয় জানাননি অতিরিক্ত পুলিশ সুপার মনজুরুল ইসলাম। এর আগে বুধবার বিকাল পর্যন্ত এই মামলার এজাহারনামীয় চার আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন- সুনামগঞ্জের সদর উপজেলার মুরারবন গ্রামের সোনাফর আলীর ছেলে রাজু ইসলাম (১৬), একই গ্রামের তাহের উদ্দিনের ছেলে ফরহাদ আহমদ (১৯), গোয়াইনঘাট উপজেলার খাসবারহাল গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে ফারুক আহমদ (৫৯) ও একই উপজেলার নয়াবস্তি গ্রামের আব্দুল খালিকের ছেলে আলী হোসেন (৩৪)। তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগের দিন মঙ্গলবার তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে গ্রেফতার করা হয়। পরদিন তাকেও কারাগারে পাঠানো হয়। এখন পর্যন্ত এই ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করলো পুলিশ।
রিসোর্টে সভা করার ঘটনায় বুধবার সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে ১৯৫ জনের বিরুদ্ধে মামলা করেছে। মামলায় সন্ত্রাসবিরোধী ও নাশকতার অভিযোগ আনা হয়। এই মামলায় সাবেক সংসদ সদস্য রনজিত সরকারসহ ২০ জনকে এজাহারনামীয় এবং ১৭৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এর আগে বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাতারগুলে অবস্থিত ‘সোহেল স্কয়ার রিসোর্টটি’ বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সেখান থেকে রিসোর্টটির দুই কর্মীসহ চার জনকে আটক করা হয়।
রিসোর্টের বুকিংয়ের খাতায় দেখা গেছে, গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলে অবস্থিত সোহেল স্কয়ার ইকো রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন রোকন মিয়া নামের সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার এক আইনজীবী। শুরুতে সেখানে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হলেও পরবর্তীতে হঠাৎ করেই সেখানে হাজির হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকার। তিনি সেখানে দলীয় ব্যানার লাগিয়ে কয়েক মিনিট নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
গত সোমবার বিকাল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার নিজের ফেসবুকে সেই সভায় বক্তব্য দেওয়ার ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভারত থেকে দেশে ঢুকে কীভাবে সভা করলেন তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এরপর ভিডিও দেখে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেলা পুলিশ। তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে সোহেল স্কয়ার ইকো রিসোর্টে গিয়ে সভার বিষয়ে সত্যতা পাওয়া যায়। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানারও টাঙানো হয়। সভায় প্রায় ১৭৫ জন অংশ নেন বলে জানান তারা মিয়া। দিনভর আয়োজন শেষে রাতে গান-বাজনার সময় রনজিত সরকার সেখানে উপস্থিত হন। পরে তিনি ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে সেখান থেকে চলে যান।
ভিডিও ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট মহানগরীর গোপালটিলায় অবস্থিত সাবেক এমপি রনজিত সরকারের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার পর থেকেই রনজিত সরকার ও রিসোর্ট মালিক আত্মগোপনে চলে যান।সুএঃ বাংলা ট্রিবিউন
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু কবে
সার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দর
ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর
হামলার জন্য আ.লীগকে দায়ী করলেন নুসরাত
আশুলিয়ায় ২ শতাধিক পোশাক কারখানায় ছুটি, আহত অর্ধশত
হাতকড়া পরতে অস্বীকৃতি জিয়াউলের, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের কর্মক্ষেত্রের শৃঙ্খলা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
নীলফামারীতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার’র মতবিনিময় সভা
সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই
ভালো-মন্দ খেয়ে নিও’— কাফনের কাপড় পাঠিয়ে হুমকি
চাঁদপুরে আ.লীগ নেতার রক্তাক্ত লাশ মিললো পুকুরে
রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, বাড়ানো হয়েছে পুলিশি টহল-নজরদারি
দাকোপে বিএনপির কার্যালয়ে আগুন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় একজন আটক
মৌলভীবাজারে নারী কনস্টেবলকে মুখ চেপে ধরে নির্জন স্থানে নেওয়ার চেষ্টা
সাভারে দফায় দফায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ: পাল্টাপাল্টি ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
কক্সবাজারে আমার বাড়ি হওয়া তো অপরাধ নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনার সাজা প্রসঙ্গে যা বললেন অ্যাটর্নি জেনারেল
মিয়ানমারে প্রবেশের অনুমতি পাননি বিশেষ দূত, আসছেন বাংলাদেশে
Golden Jubilee Celebration of Youth of Church of God in Sreemangal
Pranay Verma moved to EU, Arif Mohammad Khan in discussion as next envoy to Dhaka”
UK moves to create ‘smoke-free generation’ with landmark tobacco bill