1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রবাসী কার্ডের নামে অর্থ আদায়ের চেষ্টা, মন্ত্রণালয়ের সতর্কতা রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি, তেল-ডাল-চিনি-খেজুর আমদানির বড় প্রস্তুতি ঝড়-শিলাবৃষ্টিতে জামালপুরে আমন-ভুট্টা-মরিচের ব্যাপক ক্ষতি ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলা, রোগী-চিকিৎসকসহ নিহত ৬ উৎসবমুখর পরিবেশে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভোটগ্রহণ চলছে হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ নেই: বাংলাদেশ কোচ নিরাপত্তা উদ্বেগে কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র ৪২০টির বেশি শিক্ষামূলক খেলা যোগ হচ্ছে প্রাথমিকের নতুন পাঠ্যক্রমে রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৩০ নভেম্বর পর্যন্ত

ঝড়-শিলাবৃষ্টিতে জামালপুরে আমন-ভুট্টা-মরিচের ব্যাপক ক্ষতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

জামালপুরের বিভিন্ন উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে পাকা আমন ধান, ভুট্টা ও মরিচসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায়।

গতকাল মঙ্গলবার রাত ১টা থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ ঝড় ও শিলাবৃষ্টি হয়। এতে মাঠের পাকা আমন ধান মাটিতে নুয়ে পড়েছে। ঝোড়ো বাতাসে ভেঙে ও উপড়ে গেছে ভুট্টা ও মরিচগাছ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলম শরীফ খান দ্য ডেইলি স্টারকে বলেন, জেলার শুধু দুই উপজেলায় ৪৮ হেক্টর জমির আমন ধান, ৪৫ হেক্টর ভুট্টা, ২২ হেক্টর সরিষা ও ২২ হেক্টর জমির কাঁচা মরিচ নষ্ট হয়েছে। এ ছাড়া কিছু উপজেলায় কম ক্ষতি হয়েছে। সেগুলোর হিসাব এখনো পাইনি।

প্রাথমিক হিসাবে এই দুই উপজেলায় মোট ১৩৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মাদারগঞ্জে ৩০ হেক্টর জমির আমন ধান, ৫ হেক্টর ভুট্টা এবং ১০ হেক্টর মরিচসহ সবজির ক্ষতি হয়েছে। অন্যদিকে, সরিষাবাড়ীতে ১৮ হেক্টর আমন ধান, ৪০ হেক্টর ভুট্টা, ১০ হেক্টর সরিষা, ১২ হেক্টর মরিচ ও ১ হেক্টর জমির শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী, গুনারীতলা, চরপাকেরদহ ও জোড়খালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফসলের বেশি ক্ষতি হয়েছে। একইভাবে সরিষাবাড়ীর সাতপোয়া, আওনা, মহাদান ও কামরাবাদ ইউনিয়নের কৃষকেরাও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

মাদারগঞ্জের বালিজুড়ী ইউনিয়নের কৃষক আরিফ মিয়া বলেন, চরাঞ্চলে ধান, মরিচ ও ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ধান মাটিতে পড়ে গেছে এবং ঝোড়ো বাতাসে মরিচগাছ উপড়ে নষ্ট হয়ে গেছে।

একই উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ মালিপাড়ায় অনেক কৃষকের ভুট্টাখেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকার ভুট্টাচাষি মনির বলেন, তারসহ এলাকার ৪০ থেকে ৫০ জন কৃষকের জমির বড় বড় ভুট্টাগাছ ঝোড়ো বাতাসে ভেঙে মাটিতে পড়ে গেছে। চড়া দামে সার, কীটনাশক ও ডিজেল কিনে ফসল ফলানোর পর এই প্রাকৃতিক দুর্যোগে তাদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে।

সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের কৃষক হাবিল উদ্দিন জানান, রাতের ঝড়-বৃষ্টিতে তার দুই বিঘা জমির আমন ধান নষ্ট হয়েছে।

উপজেলার চাঁদপুর গ্রামের কৃষক হাসান আলী বলেন, হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে পাকা আমন ধানের পাশাপাশি মরিচ ও ভুট্টারও ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে ওঠা কৃষকদের জন্য কঠিন হবে।

মাদারগঞ্জ উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান ও সরিষাবাড়ী উপজেলার কৃষি অফিসার অনুপ সিংহ দ্য ডেইলি স্টারকে বলেন, তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ