1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার সৈয়দপুরে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত, সড়ক অবরোধে ৫ জেলায় বন্ধ যান চলাচল রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড হামের লক্ষণ নিয়ে সিলেট বিভাগে আরও ২ শিশুর মৃত্যু পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের ১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচের আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী নিরাপত্তার নামে বাক্‌স্বাধীনতা দমন নয়, অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান: ডেপুটি স্পিকার আনতালিয়ায় বাংলাদেশের জুট প্যাভিলিয়নে প্রধানমন্ত্রী ঢাকা – টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর

সৈয়দপুরে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত, সড়ক অবরোধে ৫ জেলায় বন্ধ যান চলাচল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

নীলফামারীর সৈয়দপুর বাইপাস মহাসড়কের ওয়াপদা মোড়ে বাসের ধাক্কায় আরিফুল ইসলাম (৪৭) নামের এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর মেয়ে সুপ্তি খাতুন (১১) গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করলে সৈয়দপুর থেকে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও ঠাকুরগাঁওয়ের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস ওয়াপদা মোড়ে উল্টো পথে দ্রুতগতিতে যাচ্ছিল। এ সময় আরিফুল ইসলাম তাঁর মেয়ে সুপ্তিকে মোটরসাইকেলে করে স্কুলে পৌঁছে দিতে শহরের দিকে যাচ্ছিলেন। পথে বাসটির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফুল ইসলাম নিহত হন। গুরুতর আহত হয় তাঁর মেয়ে সুপ্তি।

পরে স্থানীয় লোকজন আহত সুপ্তিকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। সুপ্তি সৈয়দপুর শহরের গোলাহাট এলাকার নতুন কুঁড়ি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার মা রুমানা আক্তার ওই বিদ্যালয়ের শিক্ষক।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলটিকে প্রায় ৫০০ গজ পর্যন্ত টেনে নিয়ে রেলক্রসিংয়ের কাছে ফেলে যায় বাসটি।

এদিকে এ দুর্ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করেন। এতে সৈয়দপুর থেকে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও ঠাকুরগাঁওগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ঘাতক বাসটিসহ চালককে দশমাইল হাইওয়ে থানায় আটক রাখা হয়েছে। অবরোধকারীদের সঙ্গে আলোচনা চলছে।

বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয় লোকজনের অবরোধ ও আন্দোলন চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের সদস্যরা উপস্থিত আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ