1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রবাসী কার্ডের নামে অর্থ লেনদেনে সতর্কতা, শুরু হয়নি আবেদন কার্যক্রম এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে কাতার বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জাহাজ নির্মাণ শিল্পে তহবিল ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করার তাগিদ মন্ত্রীর প্রবাসী কার্ডের নামে অর্থ আদায়ের চেষ্টা, মন্ত্রণালয়ের সতর্কতা রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি, তেল-ডাল-চিনি-খেজুর আমদানির বড় প্রস্তুতি ঝড়-শিলাবৃষ্টিতে জামালপুরে আমন-ভুট্টা-মরিচের ব্যাপক ক্ষতি ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলা, রোগী-চিকিৎসকসহ নিহত ৬

এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আজ সোমবার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া, উত্তরপত্র মূল্যায়ন করা ও ফল প্রকাশের কাজ আমরা সম্পন্ন করব। ডিসেম্বরের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করা হবে।’

তিনি আরও বলেন, বোর্ডগুলোকে পুরো প্রক্রিয়া এক মাসের মধ্যে শেষ করতে হবে। ফলে সময়সূচি আরও কমিয়ে আনার সুযোগ নেই।

গত ৩১ অক্টোবর শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা যেন শিক্ষাবর্ষ নষ্ট না করে পাসের আরেকটি সুযোগ পায়, সে ব্যবস্থা করা হবে।

চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার পর থেকেই এ ধরনের উদ্যোগের বিষয়টি আলোচনায় আসে। গত ১০ অক্টোবর শিক্ষক ও অভিভাবকদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছিলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের আরও এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে ওই বিষয়গুলোতে আবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার কথা ভাবছে সরকার।

এরপর শিক্ষা বোর্ডগুলো মন্ত্রণালয়কে জানায়, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য এ ধরনের সম্পূরক পরীক্ষা আয়োজন করা সম্ভব হলেও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে তা বাস্তবসম্মত হবে না।

গত ১৩ অক্টোবর শিক্ষামন্ত্রী মিলন এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেন। তবে কবে থেকে এ ব্যবস্থা চালু হবে, তা তিনি উল্লেখ করেননি।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন পরীক্ষার্থী ফেল করেছেন। তাদের মধ্যে এক বা দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। এক বিষয়ে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন ফেল করেছেন। সব বোর্ড মিলিয়ে এবারের পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।

এদিকে, এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। ২৭ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ