1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার সৈয়দপুরে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত, সড়ক অবরোধে ৫ জেলায় বন্ধ যান চলাচল রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড হামের লক্ষণ নিয়ে সিলেট বিভাগে আরও ২ শিশুর মৃত্যু পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের ১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচের আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী নিরাপত্তার নামে বাক্‌স্বাধীনতা দমন নয়, অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান: ডেপুটি স্পিকার আনতালিয়ায় বাংলাদেশের জুট প্যাভিলিয়নে প্রধানমন্ত্রী ঢাকা – টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর

ঢাকা – টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫০:৪২

ঢাকা – টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর

গাজীপুরের কালিয়াকৈরে মধ্যাহ্ন বিরতির পর ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক আবারও অবরোধ করে বিক্ষোভ শুরু করে পোশাক কারখানার শ্রমিকরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা বিজিবির গাড়িতে ইটপাটকেল ছুঁড়ে ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। প্রায় ১ ঘন্টা ধরে শ্রমিক পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে উঠে পুরো এলাকা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ২ টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলাধীন হরিণহাটি ও পল্লীবিদ্যুৎ এলাকায় দুপুরের খাবার শেষে শ্রমিকরা কারখানায় কাজে যোগাদান না করে মহাসড়কের পাশে অবস্থান নেন। পরে আচমকাই তারা সড়কে ময়লা আবর্জনার বস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। জানা গেছে, নুন্যতম ৩০ হাজার টাকা মুজুরি কার্যকরসহ কয়েক দফা দাবি জানিয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এসময় আইন শৃঙ্খলা বাহিনী বাধা দিতে গেলে পল্লীবিদ্যুৎ এলাকায় একটি বিজিবির গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে শ্রমিকরা বিভিন্ন অলিগলি থেকে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। বর্তমানে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর আগে, আজ সকালে উপজেলার মৌচাক এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় এক ঘন্টা আন্দোলনের পর পুলিশ ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা পালিয়ে যায়। আন্দলোনের জেরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, দুপুরে শ্রমিকরা আচমকাই সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করে। তারা বিজিবির গাড়িতে ইটপাটকেল ছুঁড়ে ভাঙচুর করেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করেছে। তিনি আরও জানান, কয়েকটি কারখানার ফটক থেকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছে। বর্তমানে কারখানাগুলো ছুটি দেয়া হয়েছে। আশপাশের পুরো এলাকায় পুলিশ, বিজিবি, আনসার বাহিনী মোতায়েন রয়েছে।

লিঙ্ক: https://www.channels.com.bd/news/district-news/0b4b-20261112

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ