1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

জমে উঠেছে খুলনা বইমেলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

খুলনাঃ বইপ্রেমী পাঠক, লেখক ও প্রকাশকদের পদচারণায় জমে উঠেছে খুলনা বিভাগীয় বইমেলা।

নগরীর বয়রায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ৯ দিনব্যাপী এ বইমেলায় প্রতিদিনই বাড়ছে পাঠক-দর্শনার্থীদের উপস্থিতি।

বিভিন্ন প্রকাশনীর স্টলে পছন্দের বই খুঁজছেন পাঠকেরা। বই কেনার পাশাপাশি লেখক-পাঠকের আড্ডা ও সাংস্কৃতিক আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।

জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং খুলনা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এ মেলার আয়োজন করা হয়েছে।

এবারের মেলায় ঢাকা ও খুলনার বিভিন্ন প্রকাশনীসহ মোট ৯০টি স্টল অংশ নিয়েছে। এর মধ্যে ঢাকার প্রকাশনীগুলোর জন্য রয়েছে ৭১টি স্টল। এসব স্টলে বিভিন্ন বিষয়ের বই প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

বইমেলাকে ঘিরে প্রতিদিন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ এবং শিশু-কিশোরদের জন্য কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা।

এ ছাড়া ‘সংস্কৃতি ও নৈতিকতা’, ‘মানবতাবাদ ও বিশ্বশান্তি’ এবং ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র’ বিষয়ে ৩টি সেমিনারের আয়োজন রয়েছে।

মেলা থেকে বই কেনা পাঠকদের উৎসাহিত করতে প্রতিদিন কুপনের মাধ্যমে ৩জনকে পুরস্কৃত করা হচ্ছে।

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকছে। সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে খুলনা অঞ্চলে বই পড়ার অভ্যাস বাড়বে এবং নতুন প্রজন্মের মধ্যে জ্ঞান ও সৃজনশীলতার চর্চা আরও বিস্তৃত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ