1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

৪৫ ছুঁইছুঁই বয়সেও থামছেন না অ্যান্ডারসন, নতুন ঠিকানা সারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

বয়স তো আর কম হলো না, ৪৪ পেরিয়ে ৪৫-এর দোরগোড়ায়! এই বয়সে ক্রিকেটাররা খুঁজে নেন অন্য কোন পেশা কিংবা পার করেন নির্ভার সময়। কিন্তু জেমস অ্যান্ডারসনের অভিধানে বোধহয় 'অবসর' শব্দটাই নেই। ২৫ বছরের পুরোনো ঠিকানা ল্যাঙ্কাশায়ার থেকে বিদায় নেওয়ার পর অনেকেই ভেবেছিলেন, এবার বুঝি থামলেন ইংলিশ এই কিংবদন্তি পেসার। কিন্তু না! সবাইকে চমকে দিয়ে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন তিনি—নাম লিখিয়েছেন সারে কাউন্টি ক্লাবে।

Astonishing moments and numbers in an incredible career to date. | #SurreyCricket https://t.co/f2keNTF8L1

২০২৭ মৌসুমের জন্য দ্য ওভালে নতুন চুক্তিতে সই করেছেন অ্যান্ডারসন। মজার ব্যাপার হলো, আগামী জুলাইয়ে তার বয়স হবে ৪৫! তবুও বল হাতে দৌড়ানো থামাতে নারাজ টেস্ট ইতিহাসের সফলতম এই পেসার।

গত মাসে ল্যাঙ্কাশায়ার যখন দল পুনর্গঠনের কথা বলে তাকে ছেড়ে দেয়, তখন বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অ্যান্ডারসন। যে ওল্ড ট্র্যাফোর্ড মাঠে তার নামে একটি প্রান্তই আছে, সেখান থেকে এমন বিদায় মানা সহজ ছিল না। তবে আবেগের বশে হুট করে কোনো সিদ্ধান্ত নেননি তিনি। কয়েক সপ্তাহ সময় নিয়ে ভেবেচিন্তে বেছে নিয়েছেন সারে-কে। নিজের 'টেইলেন্ডার্স' পডকাস্টে অ্যান্ডারসন বেশ উচ্ছ্বাস নিয়েই বলেছেন, ‘একসময় ভেবেছিলাম আর হয়তো ক্রিকেটই খেলা হবে না। সেখান থেকে এমন সুযোগ পাওয়াটা দারুণ রোমাঞ্চকর। আমি কিন্তু বিদায়ী সংবর্ধনা নেওয়ার জন্য সারে-তে যোগ দিইনি, আমি খেলতে এবং ট্রফি জিততে এসেছি।’

সারে-র ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্বে আছেন অ্যালেক স্টুয়ার্ট। মজার তথ্য হলো, ২০০২ সালে অ্যান্ডারসনের যখন আন্তর্জাতিক অভিষেক হয়, স্টুয়ার্ট তখন সেই ইংল্যান্ড দলেরই সদস্য ছিলেন! পুরোনো সতীর্থের ডাকে সাড়া দিয়ে প্রথম বিভাগের ক্রিকেটে ফেরার সুযোগটা লুফে নিয়েছেন অ্যান্ডারসন। আপাতত লাল বলের ক্রিকেটের জন্য চুক্তি করলেও, দলের প্রয়োজনে সাদা বলেও মাঠে নামতে আপত্তি নেই তার।

চুক্তিতে কোচিংয়ের কোনো আনুষ্ঠানিক দায়িত্ব না থাকলেও, সারে’র তরুণ পেস আক্রমণের জন্য অ্যান্ডারসন যে বড় এক অনুপ্রেরণা হবেন, তা বলাই বাহুল্য। গাস অ্যাটকিনসন, ম্যাথিউ ফিশারদের মতো ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা পেসারদের সঙ্গে এবার ড্রেসিংরুম ভাগাভাগি করবেন ৭০৪ টেস্ট উইকেটের মালিক।

সব মিলিয়ে, আন্তর্জাতিক ক্রিকেট এবং ল্যাঙ্কাশায়ার থেকে নিজের ইচ্ছামতো বিদায় নিতে না পারার আক্ষেপটা হয়তো এবার দ্য ওভালের গ্যালারিভর্তি দর্শকের সামনেই মেটাবেন অ্যান্ডারসন। তবে তার আগে, ৪৫ বছর বয়সেও যে তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে বোলিং করবেন, সেটাই বা কম কিসে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ