1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

দ্বিতীয় টেস্টে বেশ চাপেই পড়েছে আফগানিস্তান। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে করা ৩৩৯ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলতে পেরেছে সিরিজের আয়োজকরা। ফলে প্রথম ইনিংসে এখনো ১৮০ রানে পিছিয়ে আছে আফগানরা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানিস্তান। মাত্র ১৩ ওভারে ৩১ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন মুজারাবানি। ভিনসেন্ট মাসেকেসা ২ এবং ব্র্যাড ইভান্স এক উইকেট শিকার করেন।

আফগান ব্যাটারদের মধ্যে রহমানুল্লাহ ব্যক্তিগত সর্বোচ্চ ৩৪ রান করেন। এছাড়া অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি ও রহমত শাহ দুজনেই ৩০ রান করে আউট হন। দিন শেষে ৪৮ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান তুলেছে আফগানিস্তান। উইকেটে ৩৩ রানে অপরাজিত আছেন আফসার জাজাই।

এর আগে জিম্বাবুয়ের প্রথম ইনিংস ৩৩৯ রানে গুটিয়ে দিতে বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখান আফগানিস্তানের অভিষিক্ত বোলার নাসির খান মারুফখিল। ৪৪ ওভার বল করে ১৫১ রানের বিনিময়ে একাই শিকার করেন ৭ উইকেট। দাপুটে এ পারফরম্যান্সে অভিষেক টেস্টেই পাঁচ বা ততোধিক উইকেট নেওয়া চতুর্থ আফগান বোলার হিসেবে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন নাসির। এছাড়া জিয়া-উর-রহমান ২ এবং ইয়ামিন আহমদজাই এক উইকেট নেন।

জিম্বাবুয়ের জার্সি গায়ে ব্যাট হাতে ব্যক্তিগত সর্বোচ্চ ১১৯ রানের ঝলমলে ইনিংস খেলেন অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর। ২১৭ বলের ইনিংস সাজান ১৪ বাউন্ডারি ও ১ ছক্কার মারে। শতকের খুব কাছে গিয়েও আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে ইনোসেন্ট কাইয়াকে; ১৬৭ বলে ১১টি চার ও ১টি ছক্কায় ৯৬ রান করেন তিনি। এছাড়া বেন কারান ৪৪ এবং ব্র্যাড ইভান্স অপরাজিত ৩২ রান করে দলীয় সংগ্রহ তিনশ পার করতে ভূমিকা রাখেন।

জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ৩৩৯/১০, ১১৪.৫ ওভার (টেলর ১১৯, কাইয়া ৯৬, বেন ৪৪; নাসির ৭/১৫১ ও জিয়া ২/৩৯।

আফগানিস্তান প্রথম ইনিংস : ১৫৯/৬, ৪৮ ওভার (রহমানুল্লাহ ৩৪, হাশমতউল্লাহ ৩০, রহমত ৩০, আফসার ৩৩*; মুজারাবানি ৩/৩১, মাসেকেসা ২/৪৭)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ