1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয় ভাঙচুর-আগুন পর্দার নায়িকা থেকে ব্যবসায়ী, সাড়ে ৮ হাজার কোটির মালিক তিনি বিশ্বের ৩০টি গন্তব্যে ফল রফতানিতে ১২৬ মিলিয়ন ডলারের বেশি আয়: বাণিজ্যমন্ত্রী মিয়ানমার রোহিঙ্গা গণহত্যা চালিয়েছে কিনা, এ সপ্তাহে রায় দেবে আইসিজে ২০২৫-২৬: ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বেড়ে ৯২৪৬ মিলিয়ন ডলার রেকর্ড গড়া শেষে এবার কত রান করতে চায় বাংলাদেশ শ্রীপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে পাকিস্তান বিশ্ব ডায়াবেটিস দিবসে আলোক হেলথকেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প

দ. আফ্রিকায় ভালো করবে দল, ‘অনেক বিশ্বাস’ শান্তর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

ডারউইনে ঐতিহাসিক সাফল্যের পর ব্যর্থতা ঘিরে ধরলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করার পূর্ণ বিশ্বাস আছে, বললেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তানজিদ হাসানের সঙ্গে ব‍্যাটিংয়ে নাজমুল হোসেন শান্ত। ছবি: বিসিবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

‘আমার তো অনেক বিশ্বাস’- বেশ জোর দিয়ে বললেন নাজমুল হোসেন শান্ত। প্রশ্ন ছিল, দক্ষিণ আফ্রিকা সফরে ভালো করার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী বাংলাদেশ। জবাবে কোনোরকম দ্বিধা না রেখে পুরো দলের বিশ্বাসের কথা জানান অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকায় গিয়ে সাদা পোশাকের ক্রিকেটে কোনো সুখস্মৃতি নেই বাংলাদেশের। এখন পর্যন্ত চারটি ভিন্ন সফরে আটটি টেস্ট খেলেছে তারা, হেরেছে সবকটিতে। সবচেয়ে ছোট পরাজয়ও ২২০ রানে। আট ম্যাচের পাঁচটিতে হেরেছে ইনিংস ব্যবধানে।

পরিসংখ্যানে প্রকটভাবে ফুটে উঠছে, প্রোটিয়াদের মাঠে কতটা খাবি খায় বাংলাদেশ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজে এই পরিসংখ্যানে ইতিবাচক কিছু যোগ করার আরেকটি সুযোগ পাচ্ছে তারা।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে প্রথম টেস্ট। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শান্ত শোনালেন আত্মবিশ্বাসের কথা।

“আমার তো অনেক বিশ্বাস (দক্ষিণ আফ্রিকায় এবার ভালো করার)। আসলে বিশ্বাস না থাকলে কোনো কিছুই করা সম্ভব না। পুরো দল বিশ্বাস করে যে, এখানে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।”

তবে দলের সাম্প্রতিক ফর্মে নেই আশাবাদী হওয়ার রসদ। গত অগাস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে ঐতিহাসিক জয়ের পর ব‍্যর্থতার চক্রে আটকে গেছে বাংলাদেশ। এই সময়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ হেরেছে তারা। হেরে গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও।

এমনকি আফগানিস্তানের বিপক্ষে দারুণ অবস্থায় থেকেও বোলার-ফিল্ডারদের ব্যর্থতায় একমাত্র টেস্টে জয় পাওয়া হয়নি শান্তদের। তবে ব্যর্থতার গ্লানি দলকে গ্রাস করেনি জানালেন শান্ত। বরং সামনের দিনগুলোতে ভালো করার ব্যাপারে প্রত্যয়ী বাংলাদেশ অধিনায়ক।

“মানসিকভাবে সবাই ভালো অবস্থানে আছে। হ্যাঁ, গত দুই-তিনটা ম্যাচ ভালো যায়নি, এটা সত্যি। তবে এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা না করে, সামনে কীভাবে ভালো করতে পারি এটা গুরুত্বপূর্ণ। কোন কোন জায়গায় ভুল করেছি, কোন কোন জায়গায় আরেকটু ভালো করতে পারতাম এগুলা নিয়ে আলোচনা ছিল।

“যদিও এখন এটা ভিন্ন কন্ডিশন। এই কন্ডিশনে কীভাবে ব্যাটসম্যান-বোলাররা ভালো করতে পারে এটা গুরুত্বপূর্ণ। মানসিক দিক থেকে সবাই ভালো একটা অবস্থানে আছে। আমি মনে করি, আমাদের যেই সেরা খেলাটা যদি এখানে খেলতে পারি, পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, আমরা ভালোভাবে ম্যাচটা খেলতে পারব।”

তবে শুধু বিশ্বাসেই যে সাফল্য পাওয়া সম্ভব নয়, তা ভালোভাবেই জানেন শান্ত। টেস্ট সিরিজে কঠিন পরীক্ষার সামনেই পড়তে হবে পুরো দলকে। সেটি উতরানোর জন্য সাদা বলের ক্রিকেট থেকে অনুপ্রেরণা নিতে চান বাংলাদেশ অধিনায়ক।

২০২২ সালে দক্ষিণ আফ্রিকায় সবশেষ সফরে টেস্টে নাজেহাল হলেও, বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালের অধিনায়কত্বে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার টেস্ট সিরিজ শুরুর আগে ওই সাফল্যের প্রেরণা কাজে লাগাতে চান শান্ত।

“এর আগে দক্ষিণ আফ্রিকাতে এসে ওয়ানডে সিরিজ জিতেছি। এটা আত্মবিশ্বাস দেবে। একটা উদাহরণ আমাদের সামনে আছে যে, এখানেও ভালো খেলা সম্ভব, ম্যাচ জেতা সম্ভব। অবশ্যই এটা আত্মবিশ্বাস দেবে। তবে দিন শেষে সেরাটা খেলতে হবে। আমরা যে পরিকল্পনা করেছি, সেগুলো বাস্তবায়ন করতে হবে।”

ওয়ান্ডারার্সের উইকেট-কন্ডিশন সবসময়ই বাড়তি সুবিধা দেয় পেসারদের। যে কারণে চার পেসার নিয়ে নিজেদের একাদশ সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ অধিনায়ক অবশ্য একাদশ সম্পর্কে ধারণা দেননি। তবে পেসারদের বাড়তি দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন শান্ত।

“কন্ডিশনটা দেখার এখনও সুযোগ হয়নি। তবে এখানে অবশ্যই পেসারদের একটু সাহায্য থাকবেই। সো ওইটাই আশা করছি। পাশাপাশি আমাদের স্পিনাররাও এই ধরনের কন্ডিশনে বোলিং করে অভ্যস্ত। তাই আমার মনে হয়, পেস বোলারদের দায়িত্বটা একটু বেশি থাকবে। পাশাপাশি স্পিনাররা যদি সহযোগিতা করতে পারে, তাহলে ভালো একটা ম্যাচ আমরা খেলতে পারব।”

এছাড়া ব্যাট হাতে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ার দিকে বাড়তি মনোযোগ শান্তর।

“এ ধরনের কন্ডিশনে পুরো ব্যাটিং ইউনিটের পারফর্ম করা খুব জরুরি। বিশেষত যারা সেট হবে উইকেটে তাদের লম্বা ইনিংস খেলাটা গুরুত্বপূর্ণ। সেটা (তানজিদ হাসান) তামিম হোক বা অন্য কেউ। ব্যাটিংটা এখানে অবশ্যই চ্যালেঞ্জিং।

“এইখানে যদি আমরা বিশেষত প্রথম ইনিংসে একটা বড় সংগ্রহ যদি দিতে পারি, তাহলে আমাদের যে বোলিং আক্রমণ আছে আমরা খুব ভালোভাবে লড়াই করতে পারব।”

ভোক্তা-অধিকার আইনের খসড়া: নিরাপত্তার প্রশ্নে চারটি বড় ফাঁক

ডায়াবেটিসের অদৃশ্য বিপদ: জানি না, জানলেও মানি না

ট্রাম্প-নেতানিয়াহু অক্ষে ধাক্কা: মার্কিন রাজনীতি কি ইসরায়েলকে বদলাবে?

গ্রাম থেকে ভেসে আসে কৃষকের দীর্ঘশ্বাস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ