1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনসার-ভিডিপিতে নতুন ডিজি, ২ সেনা কর্মকর্তা হচ্ছেন রাষ্ট্রদূত আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচারে ‘তালেবানের নিষেধাজ্ঞা’ সেই বিমান দুর্ঘটনায় বেঁচে ফেরা ফুটবলারের আনন্দময় বিদায় শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয় ভাঙচুর-আগুন পর্দার নায়িকা থেকে ব্যবসায়ী, সাড়ে ৮ হাজার কোটির মালিক তিনি বিশ্বের ৩০টি গন্তব্যে ফল রফতানিতে ১২৬ মিলিয়ন ডলারের বেশি আয়: বাণিজ্যমন্ত্রী মিয়ানমার রোহিঙ্গা গণহত্যা চালিয়েছে কিনা, এ সপ্তাহে রায় দেবে আইসিজে ২০২৫-২৬: ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বেড়ে ৯২৪৬ মিলিয়ন ডলার রেকর্ড গড়া শেষে এবার কত রান করতে চায় বাংলাদেশ

২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে পাকিস্তান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

২০৫০ সালের আগেই পাকিস্তান বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।একই সঙ্গে তিনি দেশটিতে খনিজ প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) ইসলামাবাদে আয়োজিত ‘পাকিস্তান মিনারেলস ইনভেস্টমেন্ট ফোরাম’-এ বক্তৃতাকালে শাহবাজ শরিফ বলেন, ইনশাআল্লাহ, ২০৭৫ সালের পরিবর্তে ২০৫০ সালের আগেই এটি সম্ভব হবে। তিনি ২০২২ সালের ডিসেম্বরে প্রকাশিত গোল্ডম্যান স্যাকসের একটি প্রতিবেদনের উল্লেখ করেন, যেখানে ২০৭৫ সালের শুরুতে পাকিস্তানকে ষষ্ঠ অবস্থানে রাখা হয়েছিল। তবে ২০৫০ সালের আগে এই লক্ষ্য অর্জনের বিষয়টি ছিল শাহবাজ শরিফের নিজস্ব মূল্যায়ন।

বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, পাকিস্তানে খনিজ উত্তোলন করুন, পাকিস্তানেই তা প্রক্রিয়াজাত করুন, পাকিস্তানে পণ্য উৎপাদন করুন এবং তারপর তা বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি করুন। তিনি রিফাইনারি, স্মেল্টার (ধাতু গলানোর কারখানা) এবং এমন সব কারখানায় বিনিয়োগের আহ্বান জানান, যা স্থানীয়ভাবে উত্তোলিত খনিজকে ক্যাবল বা বৈদ্যুতিক পরিবাহীর মতো পণ্যে রূপান্তর করতে পারে।

শাহবাজ শরিফ বলেন, পাকিস্তানে খনিজ প্রক্রিয়াজাতকরণ বাড়লে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশে প্রযুক্তি ও দক্ষতা আসবে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘রেডিও পাকিস্তান’-এর প্রতিবেদন অনুযায়ী, দুই দিনব্যাপী এই ফোরামে ১৩টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ফোরামের প্রেসিডেন্ট আহমেদ হায়াত লাক জানিয়েছেন, এসব চুক্তির আওতায় খনিজ অনুসন্ধান, বিনিয়োগ এবং ভূতাত্ত্বিক জরিপের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

গোল্ডম্যান স্যাকসের অর্থনীতিবিদ কেভিন ডেলি এবং তাদাস গেদমিনাস তাদের ‘দ্য পাথ টু ২০৭৫’ শীর্ষক প্রতিবেদনে ১০৪টি অর্থনীতির ওপর বিশ্লেষণ চালিয়েছেন। মুদ্রাস্ফীতি-সামঞ্জস্যপূর্ণ মার্কিন ডলারে পরিমাপকৃত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ভিত্তিতে তাদের শুরুতে ২০৫০ সালে জাপানকে ষষ্ঠ অবস্থানে রাখা হয়েছে। আর ২০৭৫ সালের জন্য ব্যাংকটির করা তালিকায় চীন, ভারত, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়ার পরেই পাকিস্তানের অবস্থান দেখানো হয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন,উপযুক্ত নীতি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে ২০৭৫ সাল নাগাদ নাইজেরিয়া, পাকিস্তান ও মিশর বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর তালিকায় স্থান করে নিতে পারে। তারা এসব দেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির সম্ভাবনার কথা উল্লেখ করেছেন।

পাকিস্তাসের প্রধানমমন্ত্রী জানান, তিনি আশা করছেন বেলুচিস্তানের তামা ও স্বর্ণ প্রকল্প ‘রেকো দিক’-এ ২০২৮ সাল নাগাদ উৎপাদন শুরু হবে। প্রকল্পটি উন্নয়নের দায়িত্বে থাকা কানাডীয় কোম্পানি ‘ব্যারিক মাইনিং’-এর মালিকানায় রয়েছে ৫০ শতাংশ শেয়ার। পাকিস্তানের তিনটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের হাতে রয়েছে ২৫ শতাংশ শেয়ার এবং বাকি ২৫ শতাংশ শেয়ারের মালিক বেলুচিস্তান সরকার।

এর আগে ব্যারিক ২০২৮ সালের শেষ নাগাদ প্রথম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। তবে এপ্রিল মাসে তারা জানায়, নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রকল্পের উন্নয়ন কার্যক্রম ধীর করা হবে এবং ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত প্রকল্পের ব্যয়, অর্থায়ন ও সময়সূচি পর্যালোচনা করা হবে।

চলতি মাসে প্রকাশিত আয়ের প্রতিবেদনে ব্যারিক জানিয়েছে, প্রকল্পটি এখনও পর্যালোচনার অধীনে রয়েছে। তারা আরও জানায়, রেকো দিক প্রকল্পে প্রত্যাশার চেয়ে ব্যয় কম হতে পারে। এই কারণটিকেই তারা ২০২৬ সালের জন্য মূলধনী ব্যয়ের পূর্বাভাস কমিয়ে আনার মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে ‘ডন’ পত্রিকা জানিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক এক বৈঠকে চেয়ারম্যান জন থর্নটনের নেতৃত্বে ব্যারিকের একটি প্রতিনিধি দল করাচি ও গোয়াদরে খনিজ প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। শরীফ জানিয়েছেন, তিনি চান খনি প্রকল্পগুলোর মাধ্যমে বেলুচিস্তানের মানুষ কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ পাক। রেমিট্যান্স পাকিস্তানের অর্থনীতিকে সহায়তা করছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অক্টোবরের শুরুতে এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৬ সালের জুন মাসে শেষ হওয়া অর্থবছরে পাকিস্তানের অর্থনীতি ৩.৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। সংস্থাটির মতে, রেমিট্যান্স প্রবাহ চলতি হিসাবের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করেছে এবং সেপ্টেম্বর মাস শেষে পাকিস্তানের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ২১.৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

অক্টোবর মাসে আইএমএফ-এর প্রতিনিধি দল পাকিস্তানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে, যার আওতায় দুটি কর্মসূচির অধীনে প্রায় ১.২১ বিলিয়ন ডলার পাওয়া যেতে পারে। তবে এর জন্য আইএমএফ-এর নির্বাহী পর্ষদের অনুমোদনের প্রয়োজন হবে। আইএমএফ জানিয়েছে, এই অনুমোদন পাওয়া গেলে দুটি কর্মসূচির আওতায় মোট অর্থায়নের পরিমাণ দাঁড়াবে প্রায় ৫.৭ বিলিয়ন ডলারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ