1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

ডাক মারার বিরল রেকর্ড!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

: চলমান জাতীয় ক্রিকেট লিগে দারুণ ফর্মে ছিলেন মাহফিজুল ইসলাম রবিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদমান ইসলাম চোট পাওয়ার কারণে জাতীয় দলে অভিষেক হয় তার। কিন্তু এই ক্ষণটি যত তাড়াতাড়ি পারেন, ভুলে যেতে চাইবেন তিনি।

জোহানেসবার্গে টস জিতে বাংলাদেশ ব্যাটিং নেয়। রবিন ছিলেন স্ট্রাইকে। বোলিং করতে আসেন কাগিসো রাবাদা। তার বল রবিনের থিক এজ হয়ে গালিতে ইয়ানসেনের হাতে ধরা পড়ে। অভিষেকে প্রথম বলেই আউট, কোনো রান না করে।

সবশেষ এমন কিছু দেখা গিয়েছিল ২০২১ সালে। আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের ব্যাটার আবদুল মালিক প্রথম বলেই উইকেট হারান। অভিষেক টেস্টে প্রথম বলে আউট হওয়ার তালিকায় আছেন আরও দুজন। ১৯৯২ সালে ডারবানে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জিমি কুক এবং ২০০১ সালে কিংসটনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লিওন গ্যারিক এই অবাঞ্ছিত কীর্তি গড়েন।

একই সঙ্গে রাবাদাও বিরল এক কীর্তিতে ভাগ বসালেন। দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার হিসেবে কোনো টেস্ট ম্যাচের প্রথম বলে উইকেট নিলেন তিনি। এর আগে ১৯০৭ সালে বার্ট ভোগলার ইংল্যান্ডের বিপক্ষে, ২০০১ সালে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যালান ডোনাল্ড ও ২০১০ সালে ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউসকে ফিরিয়ে এই কীর্তি গড়েন ডেল স্টেইন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ