1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘হাদি চত্বর’ এর নামফলক ভেঙে ‘মুক্তিযুদ্ধ’ নামফলক টাঙ্গিয়ে দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ জেলা শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লগি-বৈঠা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। শহর জুড়ে আন্দোলন চলাকালে তারা ক্যাম্পাসে জড়ো হন। পরে তারা ‘হাদি চত্বর’ এর নামফলক ভেঙে ‘মুক্তিযুদ্ধ’ নামফলক টাঙ্গিয়ে দেয়। এসময় বিভিন্ন স্লোগান দেয়।

এর আগে, শহর জুড়ে বিক্ষোভ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ছয় প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা সদরসহ বিভিন্ন স্থানে টহল জোরদার করা হয়েছে।

যশোর এরিয়ার বিজিবির রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সরকারি সম্পত্তি ও জানমাল রক্ষায় বিজিবি সদস্যরা কাজ করছেন।

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ