1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারের মোট ঋণ ২৩.৩৮ লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রফতানি নথিতে কারসাজি, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক দুঃসময়ের সেই ছাত্রদল নেতার পাশে দাঁড়ালেন জেলা পরিষদ প্রশাসক পাকিস্তান আমলের চেয়ে দেশের বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী বাংলাদেশ সফরে পর্তুগিজ রাজকন্যা ফ্রান্সিসকা, আলোচনা হবে চা রপ্তানির সম্ভাবনা নিয়ে ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, অর্থমন্ত্রী বললেন, যোগ্যতার ভিত্তিতে কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত সিলেটে আওয়ামী লীগের ‘গোপন বৈঠক’, সারদা হলে তালা দিল জাসাস

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই অভিষিক্ত মাহফিজুল ইসলামকে হারানোর পর ৭ রানেই দ্বিতীয় উইকেট খোয়ায় দল। এরপর কাগিসো রাবাদার তোপে ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে সেই বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেছেন তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়। তাঁদের ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩ উইকেটে ৯১ রান তুলে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। তানজিদ ৫১ রানে অপরাজিত, হৃদয়ের সংগ্রহ ২৩। ২২ রানে ৩ উইকেট হারানোর পর তাঁদের ৬৯ রানের জুটি বাংলাদেশকে কিছুটা স্বস্তি দিয়েছে।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু সিদ্ধান্তের সুফল পাওয়ার আগেই ধাক্কা খায় দল। দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদার প্রথম বলেই গালিতে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষিক্ত ওপেনার মাহফিজুল। টেস্ট অভিষেকের প্রথম বলেই আউট হওয়ার বিরল তালিকায় নাম লেখান ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান। এ নিয়ে টেস্ট ইতিহাসে এমন ঘটনা ঘটল চতুর্থবার।

মাহফিজুলের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি মুমিনুল হকও। রাবাদার অফ স্টাম্পের বাইরের বল ডিফেন্ড করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন তিনি। ৩.১ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭ রানে ২ উইকেট।

এরপর তানজিদ ও শান্ত মিলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। রাবাদার বলে দারুণ কয়েকটি ড্রাইভও খেলেন দুজন। কিন্তু সেই প্রতিরোধ দীর্ঘ হয়নি। ইনিংসের নবম ওভারে রাবাদার ভেতরে ঢোকা ফুল লেংথের বলে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন অধিনায়ক শান্ত। ২২ রানে তৃতীয় উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

দলের হাল ধরতে তানজিদের সঙ্গে যোগ দেন তাওহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের টেস্টে ডাবল সেঞ্চুরি করা হৃদয় এবারও দলের বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেন। দুজনের ব্যাটে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে থাকে বাংলাদেশ। ১৯.৪ ওভারে দলের রান পঞ্চাশ ছাড়ায়।

এর মাঝে মার্কো ইয়ানসেনের বলে ডিফেন্ড করতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন তানজিদ। পয়েন্টে দাঁড়ানো অ্যাকারম্যান লাফিয়ে বল ছুঁলেও তালুবন্দী করতে পারেননি। পরের ওভারের প্রথম বলে মুল্ডারের বলে তাওহিদ হৃদয়ও স্লিপে ক্যাচের সুযোগ দিয়েছিলেন। তবে বলটি ফিল্ডারের সামনে পড়ে যায়। দুইবার জীবন পেয়ে ইনিংস এগিয়ে নেন বাংলাদেশের দুই ব্যাটার।

শেষ পর্যন্ত তানজিদ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে সেঞ্চুরি করেছিলেন তিনি। মাঝের পাঁচ ইনিংসে ভালো করতে না পারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে রানে ফিরলেন এই বাঁহাতি ওপেনার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ