1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল টিন, নগদ অর্থ-কম্বল ও চাল রেজল্যুশনের আওতায় সংকটে থাকা পদ্মা ব্যাংক চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ ও সম্পাদক বাহার চট্টগ্রামের ৮৫% ব্যবসা প্রতিষ্ঠানে মূলধনের অভাব: শুমারি লন্ডনে এনসিপির অনুষ্ঠানে আ. লীগের হামলা, কয়েকজন প্রবাসী ও শিক্ষার্থী আহত: নাহিদ ইসলাম বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর কাছে ডিপফেক ও সাইবার নিরাপত্তা নিয়ে প্রকল্প উপস্থাপন ইন্টার্নদের খুলনায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দম্পতির প্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণের প্রকল্প হচ্ছে: সংসদে ধর্মমন্ত্রী আফগানিস্তানকে ৫৭ রানে হারাল জিম্বাবুয়ে

বাংলাদেশ সফরে পর্তুগিজ রাজকন্যা ফ্রান্সিসকা, আলোচনা হবে চা রপ্তানির সম্ভাবনা নিয়ে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

মারিয়া ফ্রান্সিসকার সফর ও সংশ্লিষ্ট উদ্যোগগুলোর আয়োজনে রয়েছে লন্ডন টি এক্সচেঞ্জ বাংলাদেশ।

পর্তুগালের রাজকন্যা ডাচেস অব কোইমব্রা ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা ও তার স্বামী ডিউক অব কোয়েনব্রা দুয়ার্তে মারিয়া দে সুসা আরাউজো মার্টিন্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বাংলাদেশে সাতদিনের সফরে এসেছেন পর্তুগালের রাজ পরিবার হাউস অব ব্রাগাঞ্জার সদস্য এবং ডাচেস অব কোইমব্রা ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা। সোমবার সকালে তিনি ঢাকা পৌঁছান।

লন্ডন টি এক্সচেঞ্জ ও গ্লোবাল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক শেখ আলিউর রহমানের নেতৃত্বে যুক্তরাজ্য এবং পর্তুগালের একটি ১১ সদস্যের প্রতিনিধি দলের অংশ হিসেবে তিনি এই সফর করছেন। এই প্রতিনিধি দলে মারিয়া ফ্রান্সিসকার সঙ্গে রয়েছেন তার স্বামী ডিউক অব কোয়েনব্রা দুয়ার্তে মারিয়া দে সুসা আরাউজো মার্টিন্স।

তার সফর শেষ হবে আগামী ২৩ নভেম্বর সকালে।

রাজকন্যার সাত দিনের সফরে বাংলাদেশের চা শিল্প, চা শ্রমিকদের মজুরি এবং লন্ডন টি এক্সচেঞ্জের নতুন বিনিয়োগের পাশাপাশি চা রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনার কথা রয়েছে।

সফরের প্রথম দিন সোমবার মারিয়া ফ্রান্সিসকা জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী ডিউক অব কোইম্ব্রা দুয়ার্তে দে সুসা আরাউজো মার্টিন্স, গ্লোবাল ফেয়ার পে ফাউন্ডেশন ও লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ আলিউর রহমানসহ প্রতিনিধি দলের সদস্যরা ছিলেন।

সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাৎকালে মারিয়া ফ্রান্সিসকা পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “পর্তুগালে বসবাসরত বাংলাদেশিরা অত্যন্ত বন্ধুবৎসল ও আন্তরিক। তারা পর্তুগালের জাতীয় উৎসবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন এবং মিউজিক ও গানের পরিবেশনার মাধ্যমে তাদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেন।”

চা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ বর্ণনা করে কায়সার কামাল বলেন, “ঐতিহাসিকভাবেই বাংলাদেশের মানুষ চা পছন্দ করে। ব্রিটিশদের হাত ধরেই বাংলাদেশে চা সংস্কৃতির ব্যাপক বিস্তার ঘটে। বাংলাদেশের রাজনীতিতেও এক কাপ চায়ের রয়েছে বিশেষ তাৎপর্য। বিশেষ করে নির্বাচনের আগে রাজনৈতিক আলোচনা ও মতবিনিময়ে চায়ের আড্ডা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

সাক্ষাতে ডেপুটি স্পিকারকে চায়ের বিশেষ মিশ্রণ ‘সিলেট টি- দ্য ব্রাগাঞ্জা ব্লেন্ড’ উপহার দেওয়া হয়।

মারিয়া ফ্রান্সিসকার সফর ও সংশ্লিষ্ট উদ্যোগগুলোর আয়োজনে রয়েছে লন্ডন টি এক্সচেঞ্জ বাংলাদেশ। তারা বলছে, লন্ডন টি এক্সচেঞ্জ বাংলাদেশের চা আন্তর্জাতিক বাজারে পরিচিত করতে ‘সিলেট টি- দ্য ব্রাগাঞ্জা ব্লেন্ড’ নামে এই বিশেষ মিশ্রণ তৈরি করেছে।

তাদের দাবি, পর্তুগিজ রাজপরিবার একে নিজেদের ‘রাজপরিবারের চা’ হিসেবে গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, অন্তত ৪৩টি দেশের চায়ের সঙ্গে কাজের পর বাংলাদেশ তাদের ৪৪তম উৎস।

আগামী বুধবার ঢাকার পান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে লন্ডন টি এক্সচেঞ্জের আউটলেটে এই চায়ের আনুষ্ঠানিক উন্মোচন হবে। সঙ্গে থাকবে সংবাদ মাধ্যমের সঙ্গে মতবিনিময় ও রয়্যাল রিসেপশন।

এদিকে পর্তুগিজ রাজকন্যার সফরসূচিতে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সংবর্ধনা। সেখানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা দেবেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। জেডএএফ ফাউন্ডেশনের সামাজিক উন্নয়ন কর্মসূচি পরিদর্শন এবং সিলেটে স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্টজনদের উদ্যোগেও তাকে সংবর্ধনা দেওয়া হবে।

মারিয়া ফ্রান্সিসকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান পরিদর্শন এবং চা শ্রমিক ও শিল্প সংশ্লিষ্টদের সঙ্গে মজুরি, জীবনমান ও শিল্পের টেকসই ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি মৌলভীবাজারে লন্ডন টি এক্সচেঞ্জ বাংলাদেশের নবপ্রতিষ্ঠিত চা প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং কারখানাও পরিদর্শন করবেন তিনি।

মারিয়া ফ্রান্সিসকা গ্লোবাল ফেয়ার পে চার্টারের স্বাক্ষরকারী। এ চার্টারের লক্ষ্য ন্যায্য মজুরি, কর্মপরিবেশের উন্নয়ন, শ্রমিক অধিকার ও দারিদ্র্য হ্রাস।

লন্ডন টি এক্সচেঞ্জ বলছে, বাংলাদেশের চা শ্রমিকের মজুরি ও সামাজিক নিরাপত্তার প্রশ্ন পর্তুগিজ রাজকন্যার সফরের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে জোরালভাবে উঠে আসবে। রাজকন্যার সফরসঙ্গী শেখ আলিউর রহমান এই চার্টারের প্রতিষ্ঠাতা। লন্ডন টি এক্সচেঞ্জ এবং জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান ইউনিটারের যৌথ উদ্যোগে এই কর্মসূচি চলছে।

লন্ডন টি এক্সচেঞ্জের প্রত্যাশা- চা, পর্তুগিজ রাজপরিবারের সংযোগ ও শ্রমিক কল্যাণকে একসূত্রে বেঁধে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, শিক্ষা ও সংস্কৃতি খাতে বাংলাদেশ-পর্তুগাল সহযোগিতার নতুন পথ খুলবে।

হানিট্র্যাপ: প্রেমেরই ফাঁদ পাতা ভুবনে

দুই দেশের বৈঠক চলে, তার রাত কাটে খোলা মাঠে

ডিসেম্বরেই কি ফিরছেন শেখ হাসিনা, নাকি আটকে আছেন শর্তের জালে?

এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর: সময়ের ঋণ শোধের পরীক্ষা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ