1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে ঢুকে পর্যটকদের মারধরের চেষ্টা, পতাকা বৈঠকে বিএসএফ সদস্যকে ফেরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফটকে হাতবোমা বিস্ফোরণ ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নেছারাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল টিন, নগদ অর্থ-কম্বল ও চাল রেজল্যুশনের আওতায় সংকটে থাকা পদ্মা ব্যাংক চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ ও সম্পাদক বাহার চট্টগ্রামের ৮৫% ব্যবসা প্রতিষ্ঠানে মূলধনের অভাব: শুমারি লন্ডনে এনসিপির অনুষ্ঠানে আ. লীগের হামলা, কয়েকজন প্রবাসী ও শিক্ষার্থী আহত: নাহিদ ইসলাম বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর কাছে ডিপফেক ও সাইবার নিরাপত্তা নিয়ে প্রকল্প উপস্থাপন ইন্টার্নদের

চট্টগ্রামের ৮৫% ব্যবসা প্রতিষ্ঠানে মূলধনের অভাব: শুমারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে সহজ শর্তে ঋণপ্রাপ্তির অভাব, অবকাঠামোগত সমস্যা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, দক্ষ জনবলের অভাব এবং বিদ্যুৎ ও জ্বালানি সমস্যাও রয়েছে।

চট্টগ্রাম সার্কিট হাউজে মঙ্গলবার চতুর্থ অর্থনৈতিক শুমারি ২০২৪ এর চট্টগ্রাম জেলার প্রতিবেদন প্রকাশ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

চট্টগ্রামের ব্যবসা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যার মধ্যে মূলধনের অভাব প্রধান সমস্যা হিসেবে উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অর্থনেতিক শুমারি ২০২৪ এর প্রতিবেদনে।

এ জেলার ৮৫ দশমিক ৮৯ শতাংশ অর্থনৈতিক প্রতিষ্ঠান ‘মূলধনের অভাবের’ কথা বলেছে জরিপে। এছাড়া সহজ শর্তে ঋণপ্রাপ্তির অভাব, অবকাঠামোগত সমস্যা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, দক্ষ জনবলের অভাব এবং বিদ্যুৎ ও জ্বালানি সমস্যাও রয়েছে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অর্থনেতিক শুমারির ২০২৪ এর চট্টগ্রাম জেলার প্রতিবেদন প্রকাশ করা হয়।

শুমারির ফলাফল অনুযায়ী, চট্টগ্রাম জেলায় মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৫ লাখ ৩২ হাজার ২৩৮টি। এসব ইউনিটে কর্মরত রয়েছেন ২০ লাখ ৫৯ হাজার ৩৫১ জন।

জেলার মোট অর্থনৈতিক ইউনিটের মধ্যে ৩ লাখ ৪৮ হাজার ৪৩টি স্থায়ী, ৩৬ হাজার ৪০৪টি অস্থায়ী এবং ১ লাখ ৪৭ হাজার ৭৯১টি অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত খানাভিত্তিক ইউনিট। জেলায় অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত মোট জনবলের মধ্যে পুরুষ ৭৯ শতাংশ এবং নারী ২১ শতাংশ।

অর্থনৈতিক ইউনিটের শ্রেণিভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম জেলায় মাইক্রো শিল্পের আধিপত্য সবচেয়ে বেশি, ৬৭ দশিমক ৪৪ শতাংশ। এছাড়া কুটির শিল্প ২৫ দশমিক ৬৪ শতাংশ, ক্ষুদ্র শিল্প ৬ দশমিক ২৮ শতাংশ, মাঝারি শিল্প শূন্য দশমিক ৪৭ শতাংশ এবং বৃহৎ শিল্প শূন্য ১৭ শতাংশ।

খাতভিত্তিক বিশ্লেষণে উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাত ৪৪ দশমিক ১৮ শতাংশ নিয়ে শীর্ষে রয়েছে। অন্যদিকে পাইকারি ও খুচরা ব্যবসা খাতের হার ২১ দশমিক ৫৭ শতাংশ।

এছাড়া শিক্ষা, অন্যান্য সেবা, আবাসন ও খাদ্যসেবা, মানবস্বাস্থ্য এবং আর্থিক ও বীমা খাতেও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

চট্টগ্রামের ডিসি জাহিদুল ইসলাম মিঞা বলেন, “সঠিক পরিকল্পনা এবং নীতি প্রণয়নের জন্য সঠিক পরিসংখ্যানের কোনো বিকল্প নেই। চট্রগ্রাম ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র হওয়ায় অর্থনৈতিক শুমারির ২০২৪ এর রিপোর্ট চট্রগ্রাম জেলার জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জুনায়েত কাউছার, বিবিএসের চট্টগ্রাম বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মোহাম্মদ ওয়াহিদুর রহমান, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ছরওয়ার কামাল টারজান উপস্থিত ছিলেন।

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?

আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা

ভোগের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে তরুণদের দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ