1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সফরে পর্তুগিজ রাজকন্যা ফ্রান্সিসকা, আলোচনা হবে চা রপ্তানির সম্ভাবনা নিয়ে ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, অর্থমন্ত্রী বললেন, যোগ্যতার ভিত্তিতে কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত সিলেটে আওয়ামী লীগের ‘গোপন বৈঠক’, সারদা হলে তালা দিল জাসাস রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইউট্যাবের আলোচনা সভা পাঠ্যসূচিতে খালেদা জিয়ার অবদান অন্তর্ভুক্তির দাবি বিএনপি এমপির নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসছে সিসি ক্যামেরা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

সিলেটে আওয়ামী লীগের ‘গোপন বৈঠক’, সারদা হলে তালা দিল জাসাস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

এ সময় হলের দেওয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নানা কার্যক্রমের ছবি নামিয়ে ফেলা হয়।

সিলেটের সারদা স্মৃতি হলে তালা দিচ্ছেন জাসাসের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সিলেটের সারদা স্মৃতি হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠকের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সারদা হলে তালা ঝুলিয়ে দিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস-এর নেতারা।

এ সময় হলের ভেতরে দেওয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নানা কার্যক্রমের ছবি নামিয়ে ফেলেন তারা।

সোমবার দুপুরে নগরের ক্বীন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন খান।

জাসাস নেতারা সাংবাদিকদের বলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের দুই নেতা শামসুল আলম সেলিম ও রজত কান্তি গুপ্ত সংগঠনটিকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত করেছিলেন। দীর্ঘদিন ধরে তারা খবর পাচ্ছিলেন সারদা স্মৃতি হলে জড়ো হয়ে সভা করছেন আওয়ামী লীগের লোকজন।

প্রথমে বিষয়টি কেউ বিশ্বাস করেনি। তবে রোববার রাতে এ ধরনের একটি সভার প্রস্তুতির খবর পান জাসাস নেতারা। পরে তারা সারদা স্মৃতি হলে যান।

এদিন দুপুরে সেখানে গিয়ে শেখ মুজিবুর রহমানের ছবির বিভিন্ন ফ্রেম সরিয়ে হলটিতে তালা লাগিয়ে দেন জাসাস নেতারা।

সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন খান বলেন, “আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন সভা করেন। সিলেটকে অস্থিতিশীল করতে এই সভা করা হয়েছে।

“খবর পেয়ে আমরা গিয়ে দেখি হলের দেওয়ালে শেখ মুজিবুর রহমানের ছবিসহ কালচারাল ফ্যাসিস্টেদের ছবি রয়েছে। তার মানে তারা সেখানে কার্যক্রম চালিয়েছেন। আগের ছবিগুলো নামানো ছিল।”

তিনি বলেন, “সিলেট জেলা ও মহানগর জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্য নেতাদের উপস্থিতিতে দেওয়াল থেকে ছবিগুলো নামানো হয়। ছবি ও হলের চাবি সিলেট সিটি করপোরেশনে হস্তান্তর করা হবে।”

হানিট্র্যাপ: প্রেমেরই ফাঁদ পাতা ভুবনে

দুই দেশের বৈঠক চলে, তার রাত কাটে খোলা মাঠে

ডিসেম্বরেই কি ফিরছেন শেখ হাসিনা, নাকি আটকে আছেন শর্তের জালে?

এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর: সময়ের ঋণ শোধের পরীক্ষা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ