1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে লাগতে পারে ৫-১০ বছর নিকারের সভায় নতুন দুই থানা ও পৌরসভা গঠনের অনুমোদন প্রধানমন্ত্রী কুষ্টিয়া সফরে যাচ্ছেন ৩০ নভেম্বর গোপালগঞ্জের ডিসি-এসপির পর ৩ থানার ওসিকে বদলি খুলনার বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী আজম গ্রেপ্তার হামে মৃত্যু এখন ‘স্রেফ সংখ্যা’, রাজনৈতিকভাবে আর গুরুত্বপূর্ণ না: তাজনূভা জাবীন নেত্রকোণায় অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২ দিনব্যাপী ঝাঁক অবকাশ শুরু বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে লাগতে পারে ১০ বছর: উপদেষ্টা

গোপালগঞ্জের ডিসি-এসপির পর ৩ থানার ওসিকে বদলি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

এই তিনজনকে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় বদলি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির পর এবার তিনটি থানার ওসিকে বদলি করা হয়েছে।

রোববার ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বদলি তিন কর্মকর্তা হলেন- টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান।

এই তিনজনকে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় বদলি করার কথা চিঠিতে জানানো হয়েছে।

এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লহকে বদলি করা হয়।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করা হয়। সেখানে এই দায়িত্ব দেওয়া হয় হবিগঞ্জের ডিসি থাকা জিএম সরফরাজকে।

একইদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলির আদেশ দেয়। সেখানে এই দায়িত্ব দেওয়া হয়েছে ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে।

গোপালগঞ্জে ডিসি ও এসপিকে এমন সময় বদলি করা হল, যখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের জেলা শহরে লগি, বৈঠা নিয়ে মিছিল করেছে।

দুই দিন ধরে সদরের আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি, বাস ও ট্রাকে করে শত শত নেতাকর্মী জেলা শহরে প্রবেশ করতে থাকেন।

দিনভর বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘর ভাঙচুর, গ্রামীণ ব্যাংকে আগুনসহ বিভিন্ন তাণ্ডব চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

হানিট্র্যাপ: প্রেমেরই ফাঁদ পাতা ভুবনে

দুই দেশের বৈঠক চলে, তার রাত কাটে খোলা মাঠে

ডিসেম্বরেই কি ফিরছেন শেখ হাসিনা, নাকি আটকে আছেন শর্তের জালে?

এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর: সময়ের ঋণ শোধের পরীক্ষা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ