1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৫০০

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

কোনোভাবেই যেন লাগাম টানা যাচ্ছে না ডেঙ্গুর প্রকোপে। এডিস মশাবাহিত ভাইরাসটিতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই ঝরে পড়ছে একের পর এক প্রাণ। এরই ধারাবাহিকতায় সবশেষ ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে এই ডেঙ্গুতে। এর মধ্য দিয়ে চলতি বছর রোগটিতে প্রাণহানি ছাড়িয়ে গেছে ৫০০।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিন থেকে জানা গেছে এ তথ্য।

বুলেটিনের তথ্য অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৫৯৮ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে; ৬৬৩ জন। এছাড়া চট্টগ্রামে ২৯১, খুলনায় ২০১, বরিশালে ১৮৫, রাজশাহীতে ১৪০, রংপুরে ৭১, ময়মনসিংহে ৬১ এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, সবশেষ তিনজনের মৃত্যুতে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫০২। এর মধ্যে চলতি মাসের প্রথম ১৫ দিনেই মৃত্যু হয়েছে ৮৩ জনের। এর আগে, গত অক্টোবরে সর্বোচ্চ ১৭৪ জন মারা যান ডেঙ্গুতে। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছিল ভাইরাসটিতে। আর দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয় বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৪ হাজার ১০৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৭ হাজার ৯৮৮ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ