1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক প্রত্যাহার; নতুন ডিসি আলমগীর কবীর খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ল দুর্বৃত্তরা বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যা হয়নি: তথ্য প্রতিমন্ত্রী পরীমনিকে নিয়ে অপু বিশ্বাসের নতুন মন্তব্য: ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’ মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন অভিনেত্রী সামিরা খান মাহি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ ধরনের খেলাধুলার নির্দেশ সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে দেশে বাড়ছে স্মার্টফোনের উৎপাদন, কমছে ফিচার ফোনের দাপট লিটন-হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য ও পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ল দুর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ভবনের সিঁড়িতে সামান্য দাগ পড়লেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুই যুবক এ ঘটনা ঘটায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। এরপর তারা ভবনের মূল সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বোমাটি সিঁড়িতে পড়ার পর আগুন ধরে যায়। তবে আশপাশে কাঠ, কাগজসহ দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নগর ভবনে দায়িত্বরত নাইটগার্ড নূর ইসলাম জানান, রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা নগর ভবনের সিঁড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। সেটি পড়ার পরপরই আগুন ধরে যায়। তবে এতে কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়িতে নিক্ষেপ করা হয়েছিল। স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় কোনো বিপদ ঘটেনি। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়িতে পড়েছিল। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, শুধু সিঁড়িতে সামান্য দাগ পড়েছে। তিনি আরও বলেন, যে মোটরসাইকেল থেকে পেট্রোল বোমাটি নিক্ষেপ করা হয়েছে, সেটি পুলিশ শনাক্ত করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ