1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে লাগতে পারে ৫-১০ বছর নিকারের সভায় নতুন দুই থানা ও পৌরসভা গঠনের অনুমোদন প্রধানমন্ত্রী কুষ্টিয়া সফরে যাচ্ছেন ৩০ নভেম্বর গোপালগঞ্জের ডিসি-এসপির পর ৩ থানার ওসিকে বদলি খুলনার বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী আজম গ্রেপ্তার হামে মৃত্যু এখন ‘স্রেফ সংখ্যা’, রাজনৈতিকভাবে আর গুরুত্বপূর্ণ না: তাজনূভা জাবীন নেত্রকোণায় অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২ দিনব্যাপী ঝাঁক অবকাশ শুরু বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে লাগতে পারে ১০ বছর: উপদেষ্টা

খুলনার বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী আজম গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

খুলনার আলোচিত বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী ও তালিকাভুক্ত সন্ত্রাসী আজম শেখকে (৩২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল রোববার রাতে এসআরবি-৬ ও এসআরবি-১-এর যৌথ অভিযানে গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, মাদক, চাঁদাবাজি ও চুরিসহ মোট ১৩টি মামলা রয়েছে।

গ্রেপ্তার আজম শেখ খুলনা নগরীর দৌলতপুর থানার আঞ্জুমান এলাকার শেখ কামালের ছেলে।

এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০টার দিকে এসআরবি-৬ ও এসআরবি-১-এর একটি যৌথ আভিযানিক দল গাজীপুর সদর থানার শিমুলতলী রোডের ঝুমুর সিনেমা হলের সামনে বিশেষ অভিযান চালায়। এ সময় বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী আজম শেখকে গ্রেপ্তার করা হয়।

নিস্তার আহমেদ আরও জানান, গ্রেপ্তার আজমের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় ছয়টি মাদক, চারটি হত্যাচেষ্টা, দুটি চাঁদাবাজি ও একটি চুরির মামলা রয়েছে।

গ্রেপ্তারের পরপর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজম শেখকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ