1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সফরে পর্তুগিজ রাজকন্যা ফ্রান্সিসকা, আলোচনা হবে চা রপ্তানির সম্ভাবনা নিয়ে ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, অর্থমন্ত্রী বললেন, যোগ্যতার ভিত্তিতে কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত সিলেটে আওয়ামী লীগের ‘গোপন বৈঠক’, সারদা হলে তালা দিল জাসাস রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইউট্যাবের আলোচনা সভা পাঠ্যসূচিতে খালেদা জিয়ার অবদান অন্তর্ভুক্তির দাবি বিএনপি এমপির নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসছে সিসি ক্যামেরা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইউট্যাবের আলোচনা সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ঐতিহাসিক তাৎপর্য ও প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এ সভার আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

ইউট্যাবের রাবি শাখার সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামান। তিনি বলেন, “জিয়া পরিবারের প্রতি মানুষের ভালোবাসা ও আস্থা তাদের জানাজায় ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।”

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বিএনপির সঙ্গে বিরোধে জড়ানো রাজনৈতিক শক্তিগুলোর পরিণতিও একই রকম হতে পারে। জিয়া পরিবারের প্রতি জনগণের আস্থ। জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম শক্তি।

ইউট্যাবের সদস্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, স্বাধীনতার পর আমরা প্রত্যাশা করেছিলাম, ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে দেশ এগিয়ে যাবে, প্রতিহিংসার রাজনীতি নয়। কিন্তু অতীতে আওয়ামী লীগ সরকারের সময় বারবার বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি দেখেছি। এ পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। দেশকে এগিয়ে নিতে ঐক্যের কোনো বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও গণতন্ত্রের স্বার্থে কাজ করতে হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান। তিনি বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশে নানা অরাজকতা ও বিশৃঙ্খলা বিরাজ করছিল। সেই সংকটময় পরিস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে স্থিতিশীলতা ও সার্বভৌমত্বের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি বলেন, ১৭ বছরে বিএনপি, ছাত্রদল ও জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীরা নানা নির্যাতন ও প্রতিকূলতার শিকার হয়েছেন। দীর্ঘ সংগ্রাম ও গণঅভ্যুত্থানের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছেন।

এ ছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আতাউর রহমান এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন, ছাত্র উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক, প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড.মো ফজলুল হক, বিভিন্ন হলের প্রোভোস্টসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ