1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

রোনালদোকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার ম্যাচে এমন হারের ব্যাখ্যা নেই পালিনিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

ঘরের মাঠে এভাবে বিধ্বস্ত হওয়ায় প্রচণ্ড হতাশা থাকলেও, আসছে ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানালেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

৭ নম্বর জার্সি গায়ে পর্তুগালের ফুটবলাররা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

পর্তুগাল দলের সবাই ৭ নম্বর জার্সি পরে মাঠে আসলেন, তাদের সঙ্গে আসা ছোট্ট বাচ্চাদের গায়েও শোভা পেল ৭ নম্বর- উদ্দেশ্য একটাই, কিছুদিন আগে জাতীয় দল থেকে অবসর নেওয়া ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে শ্রদ্ধা জানানো। গ্যালারিতেও শোভা পেল রোনালদোর ছবিসহ ঢাউস আকৃতির এক ব্যানার, যেখানে লেখা ‘ধন্যবাদ অধিনায়ক।’ কিন্তু এত সব আয়োজনের মাঝে মূল কাজটাই করতে ভুলে গেল পর্তুগাল দল। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ধারহীন ফুটবল খেলে ঘরের মাঠে ধরাশায়ী হলো দলটি।

উয়েফা নেশন্স লিগে গ্যালারিভর্তি সমর্থকদের সামনে ডেনমার্কের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে পর্তুগাল। আগেই লড়াই থেকে একরকম ছিটকে পড়া দলটি সান্ত্বনাসূচক গোলটি পায় শেষ সময়ে, করেন বের্নার্দো সিলভা।

বিশেষ উপলক্ষে দলের ছন্নছাড়া পারফরম্যান্স, এমন নাজেহাল অবস্থা কিছুতেই মানতে পারছেন না জোয়াও পালিনিয়া।

কোচ জর্জে জেজুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, এর জেরে গত সেপ্টেম্বর-অক্টোবরে আন্তর্জাতিক বিরতির সময় আচমকা ক্যাম্প ছেড়ে চলে গিয়ে বিতর্ক তৈরি এবং পরবর্তীতে এক মাসের জন্য নিষিদ্ধ হওয়া-এতসব ঘটনার পর, নিষেধাজ্ঞার মাঝেই কিছুদিন আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দেন রোনালদো।

সিআর সেভেনের অবসর ঘোষণার দিনই পর্তুগিজ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের ইতিহাসের সেরা ফুটবলারকে তারা এভাবে চলে যেতে দিতে চায় না। যথাযথ মর্যাদায় জানাতে চায় বিদায়। তাদের তেমনই একটা প্রয়াস ছিল ডেনমার্কের বিপক্ষে ম্যাচে।

কিন্তু দলটি যে ফুটবল উপহার দিল, তাতে সবকিছুই যেন তাদের জন্য আরও বিব্রতকর হয়ে উঠল। পর্তগিজ ব্রডকাস্টার স্পোর্ত টিভিকে দেওয়া প্রতিক্রিয়ায় সেই কথাই বললেন পালিনিয়া।

“কার্যত আজ আমাদের সবকিছুই বাজে হয়েছে…এর সঠিক ব্যাখ্যা খুঁজে পাওয়া মুশকিল।

“আমাদের জন্য রাতটা ছিল দুর্ভাগ্যজনক; প্রতিপক্ষের জন্য আমরা সবকিছুই অনেক সহজ করে দিয়েছি।”

ম্যাচটি ঘিরে সব আয়োজন রোনালদোর সম্মানে হলেও, সেখানে উপস্থিত ছিলেন না রোনালদো।

প্রথম চার রাউন্ডে জিতে আগেই নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে পর্তুগাল। তাই এমন হার প্রচণ্ড হতাশার হলেও, প্রতিযোগিতাটির শিরোপা ধরে রাখার লড়াইয়ে তাদের এগিয়ে যাওয়ার পথে কোনো প্রভাব ফেলবে না।

গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে আগামী মঙ্গলবার ওয়েলসের বিপক্ষে খেলবে পর্তুগাল। সেই ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানালেন পালিনিয়া।

“মঙ্গলবার আমাদের আরেকটি ম্যাচ আছে। তাই আজ কী হলো, সেটা পর্যালোচনা করার জন্য আসছে ম্যাচ পর্যন্ত আমাদের হাতে সময় আছে। তবে আমার মনে কোনোরকম দ্বিধা নেই যে, আমরা ঘুরে দাঁড়াব এবং ওয়েলসে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করব।”

পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপের শীর্ষে আছে প্রতিযোগিতাটির দুইবারের চ্যাম্পিয়ন পর্তুগাল। তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ডেনমার্ক।

৬ পয়েন্ট নিয়ে তিনে আছে নরওয়ে। আর তলানিতে ওয়েলসের পয়েন্ট ৩।

দুই দেশের বৈঠক চলে, তার রাত কাটে খোলা মাঠে

ডিসেম্বরেই কি ফিরছেন শেখ হাসিনা, নাকি আটকে আছেন শর্তের জালে?

এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর: সময়ের ঋণ শোধের পরীক্ষা

স্মৃতিতে সৌমিত্র চট্টোপাধ্যায়: এক অসামান্য শিল্পীর অন্তরঙ্গ পাঠ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ