1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রেফারির বিপক্ষে খেলা কঠিন, জাপানের কাছে হেরে বললেন রাফিনিয়া ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র: স্পিকার জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ তামিম-হৃদয় জুটিতে পাল্টা লড়াই বাংলাদেশের বিদেশে প্রথম কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ ‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

রাবাদার ছোবলে এলোমেলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা: জোহানেস বার্গ টেস্ট, প্রথম দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

কাগিসো রাবাদার কোনো জবাব যেন জানা নেই বাংলাদেশের। অভিজ্ঞ পেসারের পাঁচ ওভারে বিদায় নিলেন তিনজন ব‍্যাটসম‍্যান।

রাবাদার অফ স্টাম্পের বেশ বাইরের বলে ড্রাইভ করতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ভেতরে ঢুকে যাওয়া ডেলিভারির লাইনে যেতে পারেননি তিনি। উপড়ে যায় অফ স্টাম্প!

৯ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২২। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী তাওহিদ হৃদয়।

দীর্ঘ টেস্ট ইতিহাসে অভিষেক ম্যাচের প্রথম বলে আউট হওয়া বিশ্বের চতুর্থ ক্রিকেটার মাহফিজুল ইসলাম। তার আগে ১৯৯২ সালে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জিমি কুক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লিওন গ্যারিক ও ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের আব্দুল মালিক অভিষেক ম্যাচের প্রথম বলে আউট হয়েছিলেন।

মাহফিজুলকে ফিরিয়ে টেস্ট ম্যাচের প্রথম বলে উইকেট পাওয়া দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার হয়েছেন কাগিসো রাবাদা। তার আগে ১৯০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে বার্ট ভোলার, ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যালান ডোনাল্ড ও ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ডেল স্টেইন ম্যাচের প্রথম বলে উইকেট পেয়েছিলেন।

নিজের পরের ওভারে আরেকটি উইকেট নিলেন কাগিসো রাবাদা। তার বলে কট বিহাইন্ড হলেন মুমিনুল হক।

টেস্টে ফেরার ম‍্যাচে প্রথম ইনিংসে বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান টিকলেন সাত বল। করতে পারলেন না কোনো বল।

প্রথম বলে মাহফিজুল ইসলাম আউট হলে ক্রিজে যান মুমিনুল। ওই ওভারের বাকি পাঁচ বল ডট খেলেন মুমিনুল।

রাবাদার পরের ওভারের প্রথম বলও ডট খেলেন তিনি। পরের বলে ব‍্যাট চালিয়ে দেন মুমিনুল। ব‍্যাটের কানা ছুঁয়ে ধরা পড়েন রায়ান রিকেলটনের হাতে।

৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৭। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী নাজমুল হোসেন শান্ত। প্রথম বলেই চার মেরে শুরু করেছেন বাংলাদেশ অধিনায়ক।

টেস্ট ক্রিকেটের শুরুটা ভালো হলো না মাহফিজুল ইসলামের। কাগিসো রাবাদার প্রথম বলে স্লিপে ক্যাচ দিয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ডে উঠল তরুণ ওপেনারের নাম।

বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টের কোনো ইনিংসে প্রথম বলেই আউট হলেন ২২ বছর বয়সী ব্যাটসম্যান।

সব মিলিয়ে অভিষেকে প্রথম বলে আউট হওয়া বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার তিনি। আগের তিনজনই ছিলেন বোলার- ২০০৪ সালে নাজমুল হোসেন, ২০০৬ সালে আব্দুর রাজ্জাক ও ২০১৮ সালে নাজমুল ইসলাম।

টেস্ট অভিষেকটা দুঃস্বপ্নের মতো হলো মাহফিজুল ইসলামের। ম‍্যাচের প্রথম বলেই আউট হয়ে গেলেন তরুণ ওপেনার!

কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরের বলের লাইনে পুরোপুরি যেতে পারেননি মাহফিজুল। ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় গালিতে। সেখানে কোনো ভুল করেননি মার্কো ইয়ানসেন।

অভিষেকে প্রথম ইনিংসে কেবল এক বল খেলতে পারলেন মাহফিজুল।

দক্ষিণ আফ্রিকার পথে হাঁটেনি বাংলাদেশ। স্বাগতিকরা চার পেসার নিয়ে একাদশ সাজালেও, বাংলাদেশ দলে পেসার তিনজন। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের সঙ্গে একাদশে একমাত্র স্পিনার মেহেদী হাসান মিরাজ।

দলের প্রয়োজনে অবশ্য তাওহিদ হৃদয় ও মুমিনুল হকের স্পিন বোলিং কাজে লাগানোর আভাস আগেই দিয়ে রেখেছেন নাজমুল হোসেন শান্ত।ওপেনিংয়ে জায়গা পেয়েছেন মাহফিজুল ইসলাম। অভিষেক হচ্ছে এই তরুণের। মুশফিকুর রহিম ও মুমিনুল হকের দুই জন ফিরলেও একাদশে জায়গা ধরে রেখেছেন তাওহিদ হৃদয়।

মুশফিকের চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে খেলেন তিনি। কনকাশনের জন‍্য দ্বিতীয় টেস্ট থেকে মুমিনুল ছিটকে গেলে পরের টেস্টে টিকে যান তিনি। সেই ম‍্যাচের প্রথম অপরাজিত ২৪২ রানের ইনিংসের পর তাকে বাদ দিতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন।

আগের দিনই নিজেদের একাদশ জানিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। চার পেসার মার্কো ইয়ানসেন, ভিয়ান মুল্ডার, কাগিসো রাবাদা ও ডেইন প্যাটারসনের সঙ্গে আছেন একমাত্র স্পিনার সাইমন হার্মার।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম, মার্কাস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটস্কি, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, ভিয়ান মুল্ডার, সাইমন হার্মার, কাগিসো রাবাদা, ডেইন প্যাটারসন

কয়েন ভাগ‍্য পাশে পেলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক নিলেন ব‍্যাটিং। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা বললেন, টস জিতে তিনিও ব‍্যাটিং নিতেন।

দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্টেই আন্তর্জাতিক ক্রিকেটের সুবাস পেয়ে গেলেন মাহফিজুল ইসলাম। জোহানেসবার্গ টেস্টে তরুণ ওপেনারের অভিষেক করাল বাংলাদেশ। এই সংস্করণে দেশের ১১২তম ক্রিকেটার তিনি।

চলতি জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত ফর্মের পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পান মাহফিজুল। টুর্নামেন্টের পাঁচ ম্যাচের ১০ ইনিংসে ৭৪.৬৬ গড়ে ২২ বছর বয়সী ওপেনার করেন ৬৭২ রান।

সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯ ম্যাচে ৩৩.৬৭ গড়ে তার সংগ্রহ ১ হাজার ১৪৫ রান। তিন ফিফটির সঙ্গে চারটি সেঞ্চুরি করেছেন তিনি।

ডারউইনে ঐতিহাসিক সাফল্যের পর কোনো সংস্করণেই নেই জয়। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছেও সিরিজ হেরেছে বাংলাদেশ। তাতে বড়সড় ধাক্কা লেগেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও।

সাম্প্রতিক হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর অভিযানে বাংলাদেশের সামনে এবার দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ