1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিডল্যান্ড ব্যাংকের নির্বাহী কমিটির সভা বরিশালে যুবদলের তিন কমিটির আংশিক নেতৃত্ব ঘোষণা শেখ হাসিনাকে ফেরত চেয়েছি, ভারত না দিলে কিছু করার নেই: টুকু গাইবান্ধায় বিএনপি কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ মাথায় বল লেগে আহত সেই আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু ঋণের প্রতিটি টাকার ‘সর্বোচ্চ সুফল’ নিশ্চিত করতে চায় সরকার: তিতুমীর রিজার্ভ থেকে নিলামে ১০০ মিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ বাণিজ্যে সাইবার জালিয়াতি রোধে রপ্তানিকারকদের সচেতন করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

অলিম্পিক ক্রিকেটের বাছাই হবে বাংলাদেশে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩১ Time View

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বাছাইপর্বের আয়োজক দেশের নাম ও সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ছেলেদের বাছাইপর্ব হবে বাংলাদেশে এবং মেয়েদের বাছাইপর্বের আয়োজক যুক্তরাষ্ট্র।

আজ আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৮ থেকে ২০৩৫ পর্যন্ত বৈশ্বিক ইভেন্টগুলোর সূচি প্রকাশ করেছে। পাশাপাশি অলিম্পিক বাছাইপর্বের সূচিও ঘোষণা করেছে। ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে হবে ছেলেদের ক্রিকেটের অলিম্পিক বাছাইপর্ব।

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের ফেরার পথে এটিই হবে চূড়ান্ত বাছাইপর্ব। এই বাছাইপর্বে প্রতিযোগিতায় অংশ নেবে আট দল। দলগুলোকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য তিন দলের বিপক্ষে একবার করে খেলবে।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং অনুযায়ী চার মহাদেশের চার দল হিসেবে সরাসরি জায়গা পাবে ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া আয়োজক দেশ হিসেবে সরাসরি খেলবে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, বাকি আটটি দল লড়বে একটি জায়গার জন্য। যেখানে রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। দলগুলো বর্তমান র‍্যাঙ্কিং ধরে রাখতে পারলে এই আট দলকে নিয়ে হবে বাছাইপর্বের লড়াই। তালিকায় বাংলাদেশের অবস্থান এখন অষ্টম। ফলে বর্তমান অবস্থান ধরে রাখতে পারলে বাছাইপর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশও।

গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দল ফাইনালে জায়গা করে নেবে। ফাইনালে জয়ী দলই নিশ্চিত করবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের চূড়ান্ত টিকিট। এরপর ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মাঠে গড়াবে মেয়েদের বাছাইপর্ব। প্রত্যেক বাছাইপর্বে হবে ১৩টি করে ম্যাচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ