কয়েকদিনের মধ্যে ফুটবল মাঠে এমন দুটি মর্মান্তিক ঘটনা ঘটল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
স্প্যানিশ ফুটবলে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে গুরুতর আঘাত পেয়ে হেসুস দে মিগেলের প্রাণ হারানোর ধাক্কা সইয়ে নেওয়ার আগেই নতুন আরেক মর্মান্তিক দুর্ঘটনার খবর পেল ফুটবল বিশ্ব। আর্জেন্টিনায় কদিন আগে ম্যাচে জোরাল শট ক্লিয়ার করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান আবেল নুনেস। মৃত্যুর সঙ্গে কয়েকদিন পাঞ্জা লড়ার পর হার মানলেন ১৮ বছর বয়সি এই ফুটবলার।
সম্ভাবনাময় এই ফুটবলার খেলতেন আর্জেন্টিনার ক্লাব এজেইজা ফুটবল ক্লাবে। দেশটির সংবাদমাধ্যমে টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের ইয়ুথ ‘সি’ টুর্নামেন্টের পঞ্চম ডিভিশনের একটি ম্যাচে দুর্ঘটনাটি ঘটে।
১০ নম্বর জার্সি পরে খেলা এই ফুটবলার বল ক্লিয়ার করতে গিয়ে ওই আঘাত পান এবং জ্ঞান হারিয়ে মাঠে লুটিয়ে পড়েন। মাঠে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং কিছুক্ষণ পর তাকে একটি মেডিকেল সেন্টারে নেওয়া হয়।
ওই অবস্থায় ম্যাচটি বাতিল করা হয়, এবং এরপর ষষ্ঠ ডিভিশনের আরেকটি ম্যাচ হওয়ার কথা ছিল, সেটাও বাতিল করা হয়।
তার মাথায় অস্ত্রোপচারও করা হয়, কিন্তু গুরুতর আঘাত থেকে তাকে বাঁচানো যায়নি।
এভাবে তরুণ সদস্যের আকস্মিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে এজেইজা ক্লাবের সবাইকে। শোক জানিয়ে দলটি তাদের সব ম্যাচ বাতিল করে দিয়েছে।
হানিট্র্যাপ: প্রেমেরই ফাঁদ পাতা ভুবনে
দুই দেশের বৈঠক চলে, তার রাত কাটে খোলা মাঠে
ডিসেম্বরেই কি ফিরছেন শেখ হাসিনা, নাকি আটকে আছেন শর্তের জালে?
এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর: সময়ের ঋণ শোধের পরীক্ষা