1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

হামজার খেলা দেখতে পৈতৃক বাড়িতে গ্রামবাসীর ঢল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

জাতীয় দলের জার্সিতে মাঠে খেলছেন হামজা চৌধুরী। আর টেলিভিশনের পর্দায় প্রিয় খেলোয়াড়ের খেলা দেখতে হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামে তার পৈতৃক বাড়িতে জড়ো হয়েছেন স্বজন ও গ্রামবাসী। পাকিস্তানের বিপক্ষে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ম্যাচ ঘিরে বাড়িটিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। শনিবার (১৪ নভেম্বর) বিকেল থেকেই হামজার পৈতৃক বাড়িতে আসতে শুরু করেন বিভিন্ন বয়সী মানুষ। পরিবারের উদ্যোগে বাড়ির আঙিনায় বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়। খেলা শুরু হতেই দর্শকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে বাড়ির আঙিনা। জাতীয় দলের হয়ে হামজাকে মাঠে খেলতে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত সবাই। স্নানঘাট গ্রামের সঙ্গে হামজা চৌধুরীর রয়েছে পারিবারিক সম্পর্ক। তার বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও মা রাফিয়া চৌধুরী এই গ্রামের বাসিন্দা। এ কারণে হামজার সাফল্যে গর্বিত গ্রামের মানুষ। জাতীয় দলের হয়ে তার প্রতিটি ম্যাচ ঘিরেই স্বজন ও এলাকাবাসীর মধ্যে থাকে বাড়তি আগ্রহ। হামজার বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী জানান, স্টেডিয়ামে বসে খেলা দেখার জন্য তিনি টিকিট পেয়েছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে মাঠে যেতে পারেননি। তাই পরিবারের সদস্য ও গ্রামবাসীর সঙ্গে খেলা উপভোগ করতে বাড়িতে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেন। আরও পড়ুন মেঘনাপাড়ে ২৫ হাজার কর্মসংস্থানের হাতছানি ১৪ নভেম্বর ২০২৬ গ্রামের বাসিন্দা খালেক মিয়া বলেন, ‘হামজা আমাদের এলাকার সন্তান। দেশের হয়ে তার এমন অর্জনে আমরা গর্বিত। তাকে খেলতে দেখার জন্য গ্রামের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন।’ শেখ সাদী মিয়া বলেন, ‘একসঙ্গে এত মানুষের খেলা দেখার পরিবেশ অন্যরকম আনন্দ দিচ্ছে। বড় পর্দায় খেলা দেখে মনে হচ্ছে, সবাই যেন স্টেডিয়ামের গ্যালারিতে বসে আছেন।’ স্থানীয় তরুণ মামুন চৌধুরী বলেন, ‘হামজাকে নিয়ে আমাদের প্রত্যাশা অনেক। দেশের হয়ে তিনি আরও ভালো খেলবেন এবং বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে নেবেন—এটাই আমাদের চাওয়া।’ সব মিলিয়ে জাতীয় দলের হয়ে হামজা চৌধুরীর মাঠে নামাকে কেন্দ্র করে তার পৈতৃক গ্রাম স্নানঘাটে তৈরি হয়েছে আনন্দ-উচ্ছ্বাসের আবহ। প্রিয় খেলোয়াড়ের খেলা দেখতে এক ছাদের নিচে একত্র হয়েছেন গ্রামের মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ