1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যক্তিজীবনে গসিপ বা পরচর্চার প্রভাব কী, যা বলছে গবেষণা পাকিস্তানের সিনেমা নিয়ে মুগ্ধতা প্রকাশ করতে গিয়ে শাকিব দিলেন ভুল তথ্য পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান শিশুদের ফুটবল খেলার জেরে হত্যার শিকার বৃদ্ধের দাফনে বাধা, মামলা তুলে নিতে হুমকি ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ‘ধামাচাপা দেওয়ার গন্ধ পাওয়া যাচ্ছে’, ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনায় ওয়ার্নার শিশুদের খেলার সময় ফুটবল গায়ে লাগা নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যা ১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী বিশ্ব ডায়াবেটিস দিবসে আলোক হেলথকেয়ারে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ঢাবিতে যান চলাচলে নতুন বিধিনিষেধ, মোটরসাইকেলের জন্য যা যা লাগবে

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ এবং দেশটির অভিনেত্রীদের সঙ্গে জুটি বেঁধে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। তবে এই আগ্রহের কথা জানাতে গিয়ে পাকিস্তানের বর্তমান সিনেমা হলের সংখ্যা নিয়ে তিনি যে তথ্য দিয়েছেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

সম্প্রতি এক অনুষ্ঠানে পাকিস্তানের চলচ্চিত্র বাজারের সম্ভাবনা নিয়ে কথা বলেন শাকিব খান। তিনি দাবি করেন, খোঁজ নিয়ে তিনি জেনেছেন পাকিস্তানে বর্তমানে ১ হাজার ২০০টিরও বেশি সচল সিনেমা হল রয়েছে, যার মধ্যে অনেকগুলোই আধুনিক মাল্টিপ্লেক্স। এ ছাড়া সেখানে কোনো সিনেমা ব্যবসাসফল হলে ২০০ থেকে ৩০০ কোটি রুপি পর্যন্ত আয় করতে পারে বলেও উল্লেখ করেন তিনি। মূলত এই বিশাল বাজারের কথা মাথায় রেখেই পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী হয়েছেন বলে জানান এই অভিনেতা।

তবে পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘ডন’-এর ২০২৪ সালের এপ্রিলের এক প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে আনুমানিক ৬০টি সিনেমা হল ও ১৫০টি প্রদর্শনী পর্দা সচল রয়েছে। অন্যদিকে, ২০২৫ সালের মার্চে ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এর এক প্রতিবেদনে জানানো হয়, ২০১৮ সালের পর থেকে দেশটিতে প্রায় ৪০ শতাংশ সিনেমার পর্দা বন্ধ হয়ে গেছে এবং সচল পর্দার সংখ্যা নেমে এসেছে মাত্র ১১৫টিতে।

সিনেমা হল, মাল্টিপ্লেক্স ও পর্দার হিসাব ভিন্ন হলেও শাকিব খানের দেওয়া সংখ্যার সঙ্গে বাস্তব পরিসংখ্যানের ব্যবধান আকাশ-পাতাল। অবশ্য ১৯৮০-এর দশকে পাকিস্তানে ১ হাজার ২০০টির বেশি সিনেমা হল থাকার তথ্য পাওয়া যায়। ২০২১ সালে প্রকাশিত ‘পাকিস্তান: হিয়ার অ্যান্ড নাউ’ বইয়ের একটি প্রবন্ধে এমনটাই উল্লেখ রয়েছে, যা পরবর্তী কয়েক দশকে কমতে কমতে বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছে, শাকিব খান অতীতের কোনো পরিসংখ্যানের সঙ্গে বর্তমান পরিস্থিতিকে গুলিয়ে ফেলেছেন।

শাকিবের এমন বক্তব্যের পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই যৌথ প্রযোজনার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও আন্তর্জাতিক বাজারে কাজ করার আগে সংশ্লিষ্ট দেশের চলচ্চিত্রশিল্প সম্পর্কে সঠিক তথ্য না জানার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।

উল্লেখ্য, আগামী দিনগুলোতে বেশ কয়েকটি বড় প্রজেক্টে দেখা যাবে শাকিব খানকে। হিমেল আশরাফ পরিচালিত ‘মহব্বত’ সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমীর বিপরীতে অভিনয়ের কথা রয়েছে তাঁর, যা ২০২৭ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা। এর আগে চলতি সপ্তাহেই মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘নিঃস্ব’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি। কলকাতার ইধিকা পালের বিপরীতে অভিনীত এই সিনেমাটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ