1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যক্তিজীবনে গসিপ বা পরচর্চার প্রভাব কী, যা বলছে গবেষণা পাকিস্তানের সিনেমা নিয়ে মুগ্ধতা প্রকাশ করতে গিয়ে শাকিব দিলেন ভুল তথ্য পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান শিশুদের ফুটবল খেলার জেরে হত্যার শিকার বৃদ্ধের দাফনে বাধা, মামলা তুলে নিতে হুমকি ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ‘ধামাচাপা দেওয়ার গন্ধ পাওয়া যাচ্ছে’, ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনায় ওয়ার্নার শিশুদের খেলার সময় ফুটবল গায়ে লাগা নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যা ১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী বিশ্ব ডায়াবেটিস দিবসে আলোক হেলথকেয়ারে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ঢাবিতে যান চলাচলে নতুন বিধিনিষেধ, মোটরসাইকেলের জন্য যা যা লাগবে

ঢাবিতে যান চলাচলে নতুন বিধিনিষেধ, মোটরসাইকেলের জন্য যা যা লাগবে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন প্রবেশ ও চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২০ নভেন্বর থেকে ক্যাম্পাসে চলাচলকারী মোটরসাইকেলের জন্য নিরাপত্তা স্টিকার বাধ্যতামূলক করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যারা মোটরসাইকেল ব্যবহার করেন, তাদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রক্টর বরাবর আবেদন করতে হবে।

সংশ্লিষ্ট অফিসের সুপারিশসহ জমা দেওয়া আবেদনের সঙ্গে মোটরসাইকেলের মালিকানার প্রমাণপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে।

অন্যদিকে, ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের যানবাহন প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিংয়ের যানবাহন, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের বাহন এবং অন্যান্য সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ