1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার বাংলাদেশ-পাকিস্তান সাফ সেমিফাইনাল: পরিসংখ্যান কী বলছে ১১ দলীয় ঐক্য: ২১ নভেম্বরের ঢাকা-সিলেট লংমার্চ স্থগিত পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে সিলেট বিভাগে হামের লক্ষণ নিয়ে তরুণের মৃত্যু সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার এবার জাতীয় ক্রিকেট লিগে বল টেম্পারিংয়ের অভিযোগ দে মিগেলের মৃত‍্যুর পর ১২ ম‍্যাচ নিষিদ্ধ ওউনো ১৫ বছরে অধিনায়কত্ব করে সুরিয়াভানশির বিশ্ব রেকর্ড

১১ দলীয় ঐক্য: ২১ নভেম্বরের ঢাকা-সিলেট লংমার্চ স্থগিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

আগামী ২১ নভেম্বরের পূর্বনির্ধারিত ঢাকা-সিলেট লংমার্চ আপাতত স্থগিত করেছে ১১ দলীয় ঐক্য। পরবর্তী কর্মসূচি ও আন্দোলনের কৌশল নির্ধারণে জোটের শীর্ষ নেতাদের বৈঠকের পর নতুন সিদ্ধান্ত জানানো হবে।

গতকাল শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় এ কথা জানান ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, ৬ আগস্ট ঘোষিত ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে চারটি বিভাগীয় শহর অভিমুখে লংমার্চের ঘোষণা দেওয়া হয়েছিল। এর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর, খুলনা হয়ে কুষ্টিয়া এবং সিলেট অভিমুখে কর্মসূচি ছিল।

সিলেটের সড়কপথের অবস্থা ভালো না হওয়ায় সেখানে লংমার্চের জন্য উপযুক্ত পরিবহন ব্যবস্থা করা কঠিন ছিল। এ কারণে ঢাকা-সিলেট লংমার্চ ট্রেনে করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

হামিদুর রহমান আযাদ বলেন, প্রাথমিক ঘোষণার পর প্রস্তুতির প্রয়োজনে কর্মসূচিগুলো পুনর্বিন্যাস করা হয় এবং তারিখও পরিবর্তন করা হয়। সর্বশেষ ৩১ অক্টোবর খুলনা অভিমুখে লংমার্চ করে ১১ দলীয় ঐক্য। সেটি কুষ্টিয়ায় গিয়ে গভীর রাতে জনসভার মধ্য দিয়ে শেষ হয়।

তিনি বলেন, খুলনা-কুষ্টিয়া লংমার্চের পর জোটের শীর্ষ পর্যায়ের একটি বৈঠক হওয়ার কথা ছিল। ইতোমধ্যে অনুষ্ঠিত কর্মসূচিগুলোর মূল্যায়ন এবং দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে পরবর্তী কর্মসূচি ও আন্দোলনের কৌশল নির্ধারণের কথা রয়েছে ওই বৈঠকে।

বৈঠকটি এখনো হয়নি জানিয়ে তিনি বলেন, খুব শিগগির শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। সেখানে আগের কর্মসূচি বহাল রাখা হবে, নাকি নতুন করে কর্মসূচি সাজানো হবে, তা নির্ধারণ করা হবে।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘তবে ২১ তারিখকে সামনে রেখে আমরা আপাতত প্রস্তুতিটা নিচ্ছি না, এটুকু বলা যায়। বাকি সিদ্ধান্ত শীর্ষ বৈঠকে যা হবে, সেভাবে আমরা আপনাদের জানাতে পারব।’

তিনি জানান, শীর্ষ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ