সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। সেখানে নিজের সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন, এমন তথ্য জানান। বলতে শুরু করেন পাকিস্তানের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে। শাকিব দেশটির চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করতে গিয়ে বলেন, বর্তমানে ১২০০টিরও বেশি সচল সিনেমা হল রয়েছে। এ ছাড়া তারা এক সিনেমাতেই ২০০ থেকে ৩০০ কোটি টাকা আয় করেন। আরও পড়ুন এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই! ১৪ নভেম্বর ২০২৬ কিন্তু বাস্তবে শাকিবের এই বক্তব্যের কোনো ভিত্তি নেই। শাকিব জানান, দেশটির সিনেমার বাজার সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানতে পেরেছেন, সেখানে ১২০০টিরও বেশি সচল সিনেমা হল রয়েছে। এর মধ্যে অনেকগুলোই মাল্টিপ্লেক্স। কোনো সিনেমা ব্যবসাসফল হলে পাকিস্তানে ২০০ থেকে ৩০০ কোটি রুপি পর্যন্ত আয় করতে পারে বলেও জেনেছেন তিনি। মূলত বিশাল এই বাজারের সম্ভাবনা বিবেচনা করেই পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণে আগ্রহী হয়েছেন এই অভিনেতা। তবে পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সাম্প্রতিক পরিসংখ্যান শাকিবের দাবির সঙ্গে সাংঘর্ষিক। দেশটির সংবাদমাধ্যম ডন ২০২৪ সালের এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছিল, পাকিস্তানে আনুমানিক ৬০টি সিনেমা হল ও ১৫০টি পর্দা রয়েছে। অন্যদিকে, ২০২৫ সালের মার্চে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের পর থেকে দেশটিতে প্রায় ৪০ শতাংশ সিনেমার পর্দা বন্ধ হয়ে গেছে। সে সময় সচল পর্দার সংখ্যা নেমে আসে ১১৫টিতে। অর্থাৎ পাকিস্তানে বর্তমানে ১২০০টির বেশি সচল সিনেমা হল থাকার দাবির পক্ষে সাম্প্রতিক কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না। আরও পড়ুন গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু ১৪ নভেম্বর ২০২৬ অবশ্য সিনেমা হল, মাল্টিপ্লেক্স এবং পৃথক প্রদর্শনী পর্দার হিসাব এক নয়। ফলে এসব পরিসংখ্যানের মধ্যে পার্থক্য থাকলেও শাকিবের উল্লেখ করা সংখ্যার সঙ্গে প্রকাশিত তথ্যের ব্যবধান বেশ বড়। তবে পাকিস্তানে একসময় ১২০০টির বেশি সিনেমা হল থাকার তথ্য পাওয়া যায়। ২০২১ সালে প্রকাশিত ‘পাকিস্তান : হিয়ার অ্যান্ড নাউ’ বইয়ের একটি প্রবন্ধে উল্লেখ করা হয়েছে, ১৯৮০ সালের দিকে দেশটিতে ১২০০টিরও বেশি সিনেমা হল ছিল। পরবর্তী কয়েক দশকে নানা কারণে কমতে থাকে হলের সংখ্যা। ফলে অতীতের কোনো পরিসংখ্যানের সঙ্গে বর্তমান পরিস্থিতি গুলিয়ে ফেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও শাকিব ঠিক কোন সূত্র থেকে এই তথ্য পেয়েছেন, তা স্পষ্ট নয়।