1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সাড়া জাগানো তুর্কি সিনেমা ‘সয়’ আসছে বাংলাদেশে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

টিভি সিরিজের পাশাপাশি তুর্কি সিনেমাও আন্তর্জাতিক পরিমণ্ডলে জনপ্রিয় হয়ে উঠছে। নিজস্ব ঐতিহ্যকে ধারণ করার পাশাপাশি আধুনিক নির্মাণশৈলী এবং শক্তিশালী গল্প বলার কৌশল তুর্কি সিনেমাকে আলাদা পরিচিতি দিয়েছে। সমাজ, সংস্কৃতি, পারিবারিক সম্পর্ক, প্রেম-ভালোবাসার গল্পনির্ভর সিনেমা প্রাধান্য পেলেও সাম্প্রতিক বছরগুলোয় ভৌতিক সিনেমা দিয়েও দর্শকদের আকৃষ্ট করতে পেরেছে তারা। যার ধারাবাহিকতায় পর্দায় এসেছে নতুন আরেকটি হরর সিনেমা। সম্প্রতি তুরস্কে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ভালো সাড়া ফেলেছে। ‘সয়’ নামের সিনেমাটি বাংলাদেশের দর্শকদের জন্য নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। ১৩ নভেম্বর সিনেমাটি মুক্তি দিচ্ছে তারা। অতিপ্রাকৃত হরর সিনেমা ‘সয়’ পরিচালনা করেছেন ম্যাক্সিম আলেকজান্দ্রে। পারিবারিক অভিশাপ, প্রাচীন মিসরীয় রহস্য, অশুভ শক্তি এবং একটি রহস্যময় প্রাসাদকে কেন্দ্র করে ছবিটির গল্প এগিয়েছে। গল্পের শুরু হয় প্রায় ৬০ বছর আগে মিসরের একটি প্রাচীন সমাধি লুণ্ঠনের ঘটনার মধ্য দিয়ে। সেখানে মুরাত নামের এক ব্যক্তি একটি প্রাচীন চিত্রকর্ম খুঁজে পান এবং অজান্তেই এক ভয়ংকর অভিশাপ ডেকে আনেন। এ অভিশাপের কারণে মুরাত তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইস্তাম্বুলের একটি অন্ধকার প্রাসাদে বন্দি জীবন কাটাতে বাধ্য হন। বহু বছর পর মৃত্যুশয্যায় থাকা মুরাত তার নাতি ক্যানকে সেই প্রাসাদে ডেকে পাঠান। গল্পের কেন্দ্রীয় চরিত্র ক্যান। সে তার প্রেমিকা বাসাক এবং কয়েকজন বন্ধুকে নিয়ে ইস্তাম্বুলে পরিবারের পুরনো রহস্যময় প্রাসাদে যায়। কিন্তু প্রাসাদে পৌঁছানোর পরই পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠে। ঘন কুয়াশা প্রাসাদটিকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেয়। এরপর ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে পরিবারের অতীতের অন্ধকার ইতিহাস। প্রাসাদের সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন মিসরের এক ভয়ংকর অভিশাপ। একটি অভিশপ্ত চিত্রকর্মের মাধ্যমে সেই অশুভ শক্তি আবার জেগে ওঠে। বন্ধুদের মধ্যে অবিশ্বাস, বিশ্বাসঘাতকতা এবং একের পর এক অতিপ্রাকৃত আক্রমণের মধ্য দিয়ে গল্পটি এগিয়ে যায়। শেষ পর্যন্ত বাসাককে এমন এক সিদ্ধান্ত নিতে হয়, যা পুরো পরিবারের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। আরও পড়ুন কেপপ তারকাদের সঙ্গে মঞ্চ মাতাবেন পাঁচ ভারতীয় শিল্পী ১২ নভেম্বর ২০২৬ সিনেমাটির আকর্ষণের জায়গাগুলো হলো মিসরীয় অভিশাপ, রহস্যময় প্রাসাদ, পারিবারিক গোপন ইতিহাস, মনস্তাত্ত্বিক ভয়। প্রাচীন মিসরের রহস্যময় অভিশাপকে আধুনিক তুর্কি গল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে। একটি বিচ্ছিন্ন প্রাসাদকে কেন্দ্র করে ভয় ও উত্তেজনার পরিবেশ তৈরি করা হয়েছে। অতীতের পাপ, বিশ্বাসঘাতকতা এবং বংশপরম্পরায় চলে আসা অশুভ শক্তি গল্পের মূল বিষয়। হরর সিনেমার ভক্তদের জন্য ‘সয়’ আগ্রহ তৈরি করার মতো একটি সিনেমা। বিশেষ করে তুর্কি হররের প্রচলিত জিনভিত্তিক গল্পের বাইরে প্রাচীন মিসরের অভিশাপ ও পারিবারিক রহস্যের বিষয়টি আলাদা মাত্রা যোগ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ