1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী শবনম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী প্রয়াত বশির আহমেদের স্মৃতি ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আবারও আয়োজন করা হচ্ছে ‘বশির আহমেদ সম্মাননা’। তিন বছর বিরতির পর এবার ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ ‘আজীবন সম্মাননা’ পাচ্ছেন বরেণ্য অভিনেত্রী শবনম।

আগামী ১৮ নভেম্বর বশির আহমেদের জন্মদিন উপলক্ষে বিকেল ৪টায় ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে সম্মাননা প্রদান অনুষ্ঠান।

বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী প্রয়াত বশির আহমেদের স্মৃতি ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২০১৯ সালে চালু হয় ‘বশির আহমেদ সম্মাননা’। তাঁর দুই উত্তরসূরি হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে এবং ‘সারগাম সাউন্ড সিস্টেম’-এর আয়োজনে প্রবর্তিত এ সম্মাননা ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিবছর প্রদান করা হয়। এরপর তিন বছর বিরতি কাটিয়ে আবারও আয়োজন করা হচ্ছে ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’। এবারের আয়োজনে আজীবন সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী শবনম।

আজীবন সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে শবনম বলেন, ‘আমার অভিনীত বেশ কয়েকটি সিনেমায় বশির আহমেদ গান গেয়েছেন, যেগুলো জনপ্রিয়তাও পেয়েছিল। পাকিস্তান ও বাংলাদেশে তাঁর সঙ্গে একাধিকবার দেখা হয়েছে। তাঁর নামে প্রবর্তিত পুরস্কার পেতে যাচ্ছি ভেবে ভালে লাগছে।’

শবনমকে সম্মাননা দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হোমায়রা বশির ও রাজা বশির। তারা বলেন, ‘শ্রদ্ধেয় শবনম আন্টি আমাদের দেশের চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ। আমার বাবাকে ছাড়া যেমন বাংলাদেশের গানের ইতিহাস রচনা অসম্ভব, ঠিক তেমনি শবনম আন্টিকে ছাড়াও বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস রচনা করা অসম্ভব। আমরা সত্যিই ভীষণ খুশী যে শবনম আন্টির হাতে বশির আহমেদ সম্মাননা’র আজীবন সম্মাননা তুলে দিতে পারছি। আমাদের যে কতোটা ভালোলাগছে তা বুঝাতে পারবো না। আমরা কৃতজ্ঞ যে আব্বুর নামের এই সম্মাননা অনুষ্ঠানটি সবার আন্তরিক সহযাগিতায় সুন্দরভাবে করতে পারছি ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, বাংলাদেশের সংগীতাঙ্গনে বশির আহমেদ রেখে গেছেন অসংখ্য জনপ্রিয় গান। তাঁর কণ্ঠে গাওয়া ‘অনেক সাধের ময়না আমার’, ‘আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো’, ‘ডেকো না আমারে তুমি’, ‘ওগো প্রিয়তমা’, ‘খুঁজে খুঁজে জনম গেল’, ‘যারে যাবি যদি যা’ এবং ‘সজনীগো ভালোবেসে এত জ্বালা কেন বলো না’ শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ